কলকাতা, ১৭ জুন:- রাজ্যের মৎস্য দপ্তর সাম্প্রতিক ইয়াশ ঝড়ের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত মৎস্যজীবীদের ত্রান এবং ভেসে যাওয়া মাছের আড়ৎ ভেঙে পড়া ট্রলার এবং নৌকোর জন্য ক্ষতিকর ক্ষতিপূরণের ব্যবস্থা করাকেই অগ্রাধিকার দিচ্ছে। এর পাশাপাশি বর্তমান করোনা আবহে রক্তের অভাব দূর করতে বিভিন্ন স্থানে রক্তদান শিবিরের আয়োজন করার উদ্যোগ নিয়েছে বলে মৎস্য মন্ত্রী অখিল গিরির জানিয়েছেন। তিনি বলেন দীর্ঘ দুই মাসের কেন্দ্রীয় নিষেধাজ্ঞার সময়সীমা উঠে যাওয়ার পর আজ থেকে মৎস্যজীবীরা সমুদ্রগামী হয়েছেন। তারা যাতে সকলএ করণাবিধি মেনে চলেন সেদিকে লক্ষ্য রাখা হচ্ছে। সেই সঙ্গে এই মৎস্যজীবীদের টিকাকরণের কর্মসূচি আওতায় আনার বিষয়ে সরকার উদ্যোগ নিয়েছে বলে অখিল বাবু জানান।
Related Articles
বর্ধমান থেকে বিহারে বিক্রি হওয়া নাবালিকা পালিয়ে চুঁচুড়ায় !
সুদীপ দাস, ৩০ ডিসেম্বর:- একজন নাবালিকা, আর একজন সাবালিকা। নাবালিকার ঘর থাকলেও অভাবের তাড়নায় বসতে হয়েছে পথে। দু’জনে মিলে বর্ধমান স্টেশনে ভিক্ষা করেই পেট চালাতো। কিন্তু সেখানেও শেষ রক্ষা হয়নি। জনৈক লিলু নামে এক ব্যাক্তির ফাঁদে পরে দুজনেই। এরপর কাজের প্রলোভন দেখিয়ে দুজনকেই বিহারে বিক্রি করে দেওয়া হয় বলে অভিযোগ। সেখানে তাঁদেরকে টানা প্রায় ৩বছর […]
ব্যাঁটরার পর জগাছার সাঁত্রাগাছি। করোনায় মৃতের দেহ বাড়িতে পড়ে রয়েছে ঘন্টার পর ঘন্টা।
হাওড়া , ২৮ এপ্রিল:- প্রায় ১২ ঘন্টারও বেশি সময় ধরে ঘরের মেঝেতে পড়ে রয়েছে কোভিডে মৃতের দেহ। পরে মিডিয়া মারফত খবর জানাজানি হতে এবং এলাকার মানুষের তৎপরতায় উদ্যোগ নেওয়া হয়। এই ঘটনায় হাওড়ার জগাছা থানা এলাকার সাঁত্রাগাছি ষষ্ঠীতলায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। জানা গেছে, কোভিডে আক্রান্ত হয়ে শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে মঙ্গলবার রাত দেড়টা নাগাদ বাড়িতেই মারা […]
২০২২ কমনওয়েলথ ক্যারাটে চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পদক জিতলেন হাওড়ার ঐশ্বর্য মান্না।
হাওড়া, ১৯ সেপ্টেম্বর:- পার্কস্ট্রীট গণধর্ষণ কাণ্ডের পর মুখ্যমন্ত্রী মেয়েদের আত্মরক্ষায় স্কুলগুলোতে ক্যারাটে প্রশিক্ষণের নির্দেশ দিয়েছিলেন। সেই সময় ক্লাস সিক্সে পড়াকালীন স্কুলে ক্যারাটে প্রশিক্ষণের তালিম নিতে শুরু করেছিল হাওড়ার ঐশ্বর্য। ২০২২ এর কমনওয়েলথ ক্যারাটে চ্যাম্পিয়নশিপে সেই ঐশ্বর্য মান্না’ই ব্রোঞ্জ পদক জয়ী হয়েছেন। হাওড়ার ঐশ্বর্য মান্না ইংল্যান্ডের বার্মিংহামে ৮-১১ সেপ্টেম্বর আয়োজিত এই প্রতিযোগিতায় ব্রোঞ্জ পদক জয় করেছেন। […]








