হাওড়া, ১৬ জুন:- তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মা লতা বন্দ্যোপাধ্যায় অসুস্থ হয়ে গতকাল থেকে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। কলকাতার এসএসকেএম হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মা লতা বন্দ্যোপাধ্যায়ের দ্রুত আরোগ্য কামনায় আজ বুধবার হাওড়ার ডোমজুড় কেন্দ্র যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পাকুড়িয়াতে একদিকে যেমন হোম, যজ্ঞ করা হয়, পাশাপাশি এদিন দোয়া পাঠ করা হয়।
Related Articles
মনের মতো রান্না না হওয়ায় মাকে গলা টিপে খুন করেছিল গুণধর ছেলে। ময়নাতদন্তের রিপোর্ট আসতেই শ্রীঘরে অভিযুক্ত।
হাওড়া, ৫ আগস্ট:- মনের মতো রান্না হয়নি তাই মাকে গলা টিপে খুন করেছিল গুণধর ছেলে। ঘটনার এক বছর পর ময়নাতদন্তের রিপোর্ট আসতেই শ্রীঘরে অভিযুক্ত। মায়ের অস্বাভাবিক মৃত্যুর ঘটনার প্রায় এক বছর পর ময়নাতদন্তের রিপোর্টে জানা গেল বাড়ির রান্না করা খাবার পছন্দ না হওয়ায় রাগে অগ্নিশর্মা হয়ে মা’কে গলা টিপে খুন করেছিল ছেলে। হাওড়ার সাঁকরাইল থানার […]
পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে আরামবাগে বামেদের বিক্ষোভ।
আরামবাগ, ২৪ জুন:- বিধানসভা ভোটের ফলাফলের পর এই প্রথম আরামবাগ শহরে দেখা গেল বামপন্থী সংগঠন সিআইটিইউয়ের বিক্ষোভ কর্মসূচি। বৃহস্পতিবার সকালে হুগলির আরামবাগ গৌরহাটি মোর সংলগ্ন এলাকায় পেট্রোল-ডিজেল ও রান্নার গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে পেট্রল পাম্পের সামনে অবস্থান বিক্ষোভ কর্মসূচি হয়। এদিন গোহাটি মোড় সংলগ্ন এলাকায় শতাধিক বামপন্থী কর্মী সমর্থক হাতে প্ল্যাকার্ড নিয়ে কেন্দ্রীয় সরকার ও […]
পুলিশকর্মীর বিরুদ্ধে কলেজ ছাত্রীকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগে উত্তেজনা কানাইপুরে
হুগলি , ২২ মার্চ:- রক্ষকই যখন ভক্ষক। হ্যা এমন ছবি দেখা গেল কোন্নগরের কানাইপুর বাসাই কলোনি এলাকায়।ঘটনা প্রকাশ্যে আসতেই ব্যাপক উত্তেজনা ছড়ায় কানাইপুরে।কানাইপুর বাসাই কলোনির বাসিন্দা কোলকাতা পুলিশের কর্মী সুশান্ত দাস ওরফে টোটোনের বিরুদ্ধে অভিযোগ উঠলো কানাইপুর কলোনির বাসিন্দা এক কলেজ ছাত্রীকে কুপ্রস্তাব দেওয়ার। কলেজ ছাত্রী এদিন জানায় সুশান্ত দাস ওরফে টোটোন ওই ছাত্রীকে মেয়েকে […]




