হুগলি , ১৫ জুন:- রাজীব ব্যানার্জির পর প্রবীর ঘোষাল, তাকে তৃনমুলে না নেবার জন্য পোস্টার পরলো কোন্নগরে। পোস্টারে কোন্নগর বাসীদের পক্ষ থেকে বলা হয়েছে, মধুচক্রের নায়ক প্রবীর ঘোষালকে তৃনুমুলে নেওয়া যাবে না। এদিকে মঙ্গলবার সকালবেলায় কোন্নগরে বিভিন্ন প্রান্তে পোস্টার দেখা গেলে চাঞ্চল্য ছড়িয়েছে চারিদিকে। ভোটের ঠিক আগেই বিজেপির পাঠানো চাটার্ড বিমানে করে দিল্লিতে গিয়ে তৃনমুল থেকে বিজেপিতে গিয়েছিলে তৃণমূলের গতবারের বিধায়ক। ফল সরুপ বিজেপি তাকে এই এলাকায় ভোটের লড়ার জন্য টিকিটও দেয়, কিন্ত শেষ রক্ষা হয়নি। তৃনমুলের সেলিব্রিটি পার্থী কান্চন মল্লিক তাকে হারিয়ে দেয়। এর পরই বিজেপির বিরুদ্ধে বেসুরো হন তিনি। প্রসঙ্গত বেশ কয়েক দিন আগে প্রবীর ঘোষালের মাতৃ বিয়োগ হলে বেশ কয়েক জন তৃনমুলের উচ্চনেতৃত্ব তাকে ফোনে সমবেদনা জানান। তার পরই তার ফের তৃনমুলে ফেরার জল্পনা সামনে আসে।যদিও এলাকায় তৃনমুল কর্মীরা ফের তাকে তৃনমুলে না নেবার বিরুদ্ধে দলের কাছে আর্জি জানিয়েছিলো। এবার প্রকাশ্য পোস্টার পরলে।
Related Articles
জলস্বপ্ন প্রকল্পের এক লক্ষ ১৪ হাজার অঙ্গনওয়াড়ি কেন্দ্রে নল বাহিত পানীয় জল সরবরাহের সিদ্ধান্ত
কলকাতা , ২৯ অক্টোবর:- রাজ্য সরকার জলস্বপ্ন প্রকল্পের আওতায় এক লক্ষ ১৪ হাজার অঙ্গনওয়াড়ি কেন্দ্রে নল বাহিত পানীয় জল সরবরাহের সিদ্ধান্ত নিয়েছে। প্রাথমিকভাবে প্রায় কুড়ি হাজার অঙ্গনওয়াড়ি কেন্দ্রে জল সরবরাহ করা শুরু হবে। এজন্য সমীক্ষার কাজ ইতিমধ্যে শুরু হয়েছে। জলস্বপ্ন প্রকল্পের আওতায় রাজ্যের চার লক্ষ ৩৫ হাজার বাড়িতে বিশুদ্ধ পানীয় জল সরবরাহ শুরু করা হয়েছে। […]
করোনা পরিস্থিতিতে সরকার যদি আমাদের সহযোগিতা চান আমরা সহযোগিতা করতে রাজি – দিলীপ ঘোষ।
হাওড়া , ৯ মে:- একদিকে কোভিডের আক্রমণ, অন্যদিকে তৃণমূলের আক্রমণ চলছে। এই পরিস্থিতিতে আমরা দলের খারাপ ফল নিয়ে এখনও পর্যালোচনা করতে পারিনি। হাওড়ায় বললেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। রবিবার বিকেলে হাওড়ায় জেলা সদর কার্য্যালয়ে এসে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ওই মন্তব্য করেন তিনি। হাওড়ায় ১৬-০ ফল প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, “এর আগেও আমরা হাওড়ায় কোনওদিন […]
গঙ্গা দূষন ও মানসিক অবসাদ রোধের বার্তা দিতে হিমালয় থেকে পায়ে হেঁটে চন্দননগরে অতুল!
হুগলি, ৯ মার্চ:- নিজের জন্য বাঁচো এবং গঙ্গাকে বাঁচাও। এই উদ্দেশ্য নিয়েই গঙ্গার উৎপত্তিস্থল হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহ থেকে দীর্ঘ চার হাজার কিমি পথ পারি দেওয়া শুরু করেছেন মহারাষ্ট্রের যুবক তথা কম্পিউটার শিক্ষক অতুল কুমার চৌকসি। এর আগে অতুল সাহারা মরুভূমিতে পায়ে হেঁটে ভারতের জাতীয় পতাকা উড়িয়েছেন। মঙ্গলবার হুগলীর চন্দননগরে এসে পৌঁছন অতুল। অতুলের ঠেলা গাড়িতে […]




