কলকাতা, ১৫ জুন:- রাজ্য সরকার চলতি শিক্ষাবর্ষে সরকার এবং সরকার পশিত সব উচ্চ মাধ্যমিক স্কুলে একাদশ এবং দ্বাদশ শ্রেণীতে পাঠরত ছাত্র-ছাত্রীদের পাঠ্য বই এবং খাতা বিলি করার নির্দেশ দিয়েছে। বিদ্যালয় শিক্ষা দপ্তরের তরফে ইতিমধ্যেই সব জেলা বিদ্যালয় পরিদর্শক এর কাছে এই নির্দেশিকা পাঠানো হয়েছে। আগামী পয়লা জুলাই এর মধ্যে ছাত্র-ছাত্রীদের হাতে সংশ্লিষ্ট শ্রেণীর বই ও খাতা তুলে দেওয়ার কথা বলা হয়েছে। এদিকে আগামী বছর যে সমস্ত ছাত্র-ছাত্রী উচ্চমাধ্যমিক পরীক্ষায় বসবেন তাদের বিস্তারিত তথ্য আগামী ৩০ জুনের মধ্যে বাংলা শিক্ষা পোর্টালে নথিভুক্ত করার কথা বলা হয়েছে।
Related Articles
নতুন বছরেই সোম মঙ্গলে বসবে হাওড়ার মঙ্গলাহাট। ঘোষণা করলেন মন্ত্রী অরূপ রায়।
হাওড়া , ২৭ ডিসেম্বর:- নতুন বছরেই সপ্তাহে প্রতি সোম, মঙ্গলবার বসবে হাওড়ার মঙ্গলাহাট। রবিবার ঘোষণা করলেন মন্ত্রী অরূপ রায়। আর শনি, রবিবার নয়। ইংরেজি নতুন বছরে হাওড়ার মঙ্গলাহাট বসবে পুরানো রীতি মেনে সোম এবং মঙ্গলবারেই। রবিবার মন্ত্রী অরূপ রায় হাট ব্যবসায়ীদের সামনে এই ঘোষণা করেন। বলা হয়েছে ক্রেতা বিক্রেতা উভয়কেই মানতে হবে কোভিড বিধি। এদিন […]
ট্রেন চলাচল সাময়িক ব্যাহত হাওড়ায়।
হাওড়া, ২৯ অক্টোবর:- হাওড়ার টিকিয়াপাড়া কারশেডের কাছে ওভারহেডের তার ছিঁড়ে সাময়িক ব্যাহত হলো ট্রেন চলাচল। শনিবার বিকেল নাগাদ ডাউন লাইনে টিকিয়াপাড়া কারশেডের কাছে তার ছিঁড়ে পড়ায় লোকাল সহ দূরপাল্লার ট্রেন চলাচল ব্যাহত হয়। ঘটনাস্থলে আসেন রেলের উচ্চপদস্থ আধিকারিকরা। যত দ্রুত ট্রেন চলাচল স্বাভাবিক করার কাজ চলছে। Post Views: 400
হাওড়া ও হুগলিতে সিইএসসি অফিস ঘিরে বিক্ষোভ বিজেপির।
সোজাসাপটা ডেস্ক , ২৪ জুলাই:- অস্বাভাবিক হারে বিদ্যুৎ মাশুল বৃদ্ধির প্রতিবাদে হাওড়ায় সিইএসসি’র আঞ্চলিক অফিসের সামনে শুক্রবার বিক্ষোভ দেখায় বিজেপি কর্মীরা। সায়ন্তন বসু , সুরজিৎ সাহা প্রমুখ নেতৃবৃন্দ এই প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেন । এদিন বেলা ১২টা নাগাদ হাওড়ায় সিইএসসির আঞ্চলিক অফিসের সামনে হাওড়া সদর জেলা বিজেপির পক্ষ থেকে ওই কর্মসূচি নেওয়া হয়। বিজেপির […]




