ব্যারাকপুর, ১২ জুন:- খড়দহ পুরসভার উদ্যোগে শুরু হল দুয়ারে ভ্যাকসিন প্রকল্প। শনিবার দুপুরে পুরসভা চত্বরে অভিনব এই প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ব্যারাকপুরের বিধায়ক রাজ চক্রবর্তী। এদিনের অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন খড়দহ পুরসভার ইও সুসান্ত মন্ডল, পুর প্রশাসক নিলু সরকার ছাড়াও প্রশাসক মন্ডলীর সদস্য সুকন্ঠ বনিক,শ্যামল দেব,অনিমেষ মজুমদার, তাপস দাসগুপ্ত সহ অন্যান্যরা। এদিন পুরসভার ইও সুসান্ত মন্ডল বলেন, রাজ্য সরকারের দেখানো পথ অনুসরণ করেই আমাদের এই ভ্রাম্যমাণ ভ্যাকসিন পরিষেবা শুরু হল। মুলত খড়দহ পুরাঞ্চলের সুপার স্প্রেডার সহ প্রবিন ও শারীরিক ভাবে অসক্ত মানুষদের কাছে ভ্রাম্যমাণ এই ভ্যাকসিনেশন পরিষেবা পৌঁছে দেওয়া হবে। তাছাড়া ভ্রাম্যমাণ দুয়ারে ভ্যাকসিন প্রকল্পে বাড়ি বাড়ি যাবে পুরসভার চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীরা। এদিন খড়দহ পুরসভার এই উদ্যোগকে শাধুবাদ জানান বিধায়ক রাজ চক্রবর্তী। তিনি বলেন,এই ধরনের উদ্যোগ রীতীমত প্রশংসনিয়। এটি একটি অভিনব কৌশল। তার আশা আগামী দিনে খড়দহ পুরসভা এই উদ্যোগকে অনুসরণ করবে অন্যান্য পুরসভারগুলি। এদিন মুকুল রায়ের তৃণমূলে যোগদান প্রসঙ্গে বিধায়ক রাজ বলেন, উনাকে দলে ফিরিয়ে আনার বিষয়টি সম্পূর্ণ উচ্চ নেতৃত্বের সিদ্ধান্ত। তবে মুকুল রায়ের দীর্ঘ রাজনৈতিক অভিঞ্জতা দলের কাজে আসবে বলে আশা করছি।
Related Articles
হাওড়ায় বিতর্কিত মন্তব্য জয় বন্দ্যোপাধ্যায়ের।
হাওড়া,৫ ফেব্রুয়ারি:- বিজেপি করে তিনি গরীব হয়ে গিয়েছেন। বিজেপি করাতে কাজ পাচ্ছেন না। তার সিনেমা হিট হলে বিজেপির সুবিধা হবে। সেই কারণেই তাকে সিনেমা করতে দেওয়া হয় না। হাওড়ায় এসে সাংবাদিকদের বললেন বিজেপি নেতা জয় বন্দ্যোপাধ্যায়। বুদ্ধিজীবীদের নিয়েও এদিন মন্তব্য করেন তিনি। বুধবার হাওড়ায় এক দলীয় কর্মসূচিতে এসে তিনি বলেন, “আজকে বিজেপি করতে এসে […]
ব্রাজিলের সঙ্গে ভারতের তুলনা টানলেন মহারাজ ! কিন্তু কেন ?
স্পোর্টস ডেস্ক , ১৪ জুন:- বিশ্বকাপ কম জিতলেও ধারাবাহিকতার নিরিখে পয়লা নম্বর স্থানেই রয়েছে ভারতীয় ক্রিকেট দল। ভারত প্রজন্মের পর প্রজন্ম ধরে কিংবদন্তি ক্রিকেটার উপহার দিয়ে চলেছে এমনটাই দাবি করলেন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। তাঁর কথায়, পেলে-রাজ শেষ হওয়ার পর জিকো, রোমারিও, রোনাল্ডো, রোনাল্ডিনহো, নেইমাররা ব্রাজিলকে ধারাবাহিক ভাবে আলোকিত করে গিয়েছেন বা করে চলেছেন। ভারতীয় […]
উত্তরবঙ্গের কৃষি ব্যবস্থার সার্বিক উন্নয়নে ৩০০ কোটি টাকা খরচ করবে রাজ্য।
কলকাতা, ৭ জানুয়ারি:- রাজ্য সরকার উত্তরবঙ্গের কৃষি ব্যবস্থার সার্বিক উন্নয়নে তিনশো কোটি টাকা খরচ করবে। নতুন কৃষি পরিকাঠামো উন্নয়ন তহবিল এর মাধ্যমে উত্তরবঙ্গের আট জেলার কৃষি ও কৃষকের উন্নয়নে আগামী সাত বছরে এই টাকা খরচ করা হবে বলে কৃষি দফতর সূত্রে জানা গিয়েছে। এই প্রকল্পে কোনও সিকিউরিটি মানি ছাড়াই বিভিন্ন ক্ষুদ্র সমবায় সমিতি, স্বনির্ভর গোষ্ঠী […]




