হাওড়া, ১১ জুন:- জমি বিবাদের জেরে বাঁশের আঘাতে জখম এক ব্যক্তির মৃত্যু ঘিরে চাঞ্চল্য হাওড়ার নলপুর সারপাড়ায়। জানা গেছে, সেখানকার একজনের জমিতে পাড়ার ছেলেরা এবার সরস্বতী পুজো করেছিল প্যান্ডেল করে। এরপর পুজোর কয়েক মাস পার হয়ে যাবার পরেও সেই প্যান্ডেল খোলা হয়নি। অভিযোগ, সেই জমিতে ক্লাব করার চেষ্টা চালায় পাড়ার ছেলেরা। এই নিয়ে উভয়পক্ষের মধ্যে কয়েক মাস যাবৎ ঝামেলা চলছিল। বৃহস্পতিবার রাতেও এই নিয়ে চলে গন্ডগোল। এরপর আজ শুক্রবার কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হবার সময় বাড়ির সামনেই হারান সার নামের এক ব্যক্তিকে বাঁশ দিয়ে পিছন থেকে আঘাত করে বেশ কয়েকজন। সঙ্গে সঙ্গেই মাটিতে লুটিয়ে পড়েন হারানবাবু। মৃতের পরিবার সূত্রের খবর আহত অবস্থায় তাঁকে উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
Related Articles
স্বামীর মৃত্যুর তিন দিনের মাথায় স্ত্রী ও মেয়ে ‘আত্মঘাতী’।
হাওড়া, ৩০ এপ্রিল:- হাওড়ার সাঁকরাইলের নাজিরগঞ্জে বন্ধ ঘর থেকে উদ্ধার হলো মা এবং মেয়ের পচা গলা দেহ। শুক্রবার সন্ধ্যায় ঘটনাটি ঘটে পোদরা সরকার পাড়ায়। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, মা এবং মেয়ে দুজনে আত্মহত্যা করেছেন। পুলিশ দুটি মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। নাজিরগঞ্জ তদন্ত কেন্দ্রের অধীনে পোদরা সরকার পাড়ার বাসিন্দা বিমলেন্দু মিত্র (৭২), স্ত্রী সোমা […]
সপ্তমে থাকছে মোট ৭৯৬ কোম্পানি ।
কলকাতা , ২৪ এপ্রিল:- আগামী ২৬ শে এপ্রিল পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের সপ্তম দফার নির্বাচন হতে চলেছে। বাকি সমস্ত দফার মতন এই তফাত ও নির্বাচন কমিশন ভোটে হওয়া অশান্তি রুখতে তৎপর ভাবে ব্যবস্থা নিচ্ছে। এই দফায় ২৮৪ জন প্রার্থী ৩৬ টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। নির্বাচন কমিশন সূত্রে খবর সপ্তম দফায় শুধুমাত্র বুথে ভোটের জন্য ব্যবহৃত হবে […]
বালিতে তৃণমূল প্রার্থীর সমর্থনে সাংসদ শতাব্দী , উত্তর হাওড়ায় প্রচারে মিমি।
হাওড়া , ২ এপ্রিল:- বালিতে তৃণমূল কংগ্রেস প্রার্থী ডাঃ রানা চট্টোপাধ্যায়ের সমর্থনে শুক্রবার হাওড়ার বালিখাল থেকে বেলুড়ের রঙ্গোলি মল পর্যন্ত রোড শো করলেন বাংলা চলচ্চিত্রের বিশিষ্ট অভিনেত্রী তথা তৃণমূল সাংসদ শতাব্দী রায়। এদিন প্রিয় অভিনেত্রী শতাব্দী রায়কে দেখতে রাস্তার দু’পাশে অগণিত মানুষ ভিড় করেন। প্রচারে তৃণমূল কংগ্রেস কর্মীদের মধ্যেও উন্মাদনা ছিল তুঙ্গে। হুড খোলা গাড়িতে […]




