বীরভূম , ২৯ মে:- বীরভূমের জনপ্রিয় তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের আরোগ্য কামনায় ঈশ্বরের কাছে প্রার্থনা জানালেন বীরভূমের সিউড়ির মহিলা তৃণমূলের সদস্যরা । এদিন স্থানীয় কালী মন্দিরে এবং রবীন্দ্রনগর পিরতলা গিয়ে তারা অনুব্রত বাবু দ্রুত সুস্থতার জন্য পুজো দিলেন। তাদের বক্তব্য বীরভূমের রূপকার অনুব্রত বাবু, আজকের অসুস্থ হয়ে কলকাতার নার্সিংহোমে ভর্তি আছেন। দাদার মতন জনদরদি মানুষ গোটা বীরভূম জেলায় মেলা ভার। আজকে যে বীরভূম কে আপনারা দেখতে পাচ্ছেন তার রূপকার হচ্ছেন অনুব্রত বাবু। যেকোনো মানুষের বিপদে-আপদে ছুটে যান দাদা। মানুষের পাশে দাঁড়ান। আজ অসুস্থ অবস্থায় তিনি তাই আজকে আমরা ঠাকুরের কাছে প্রার্থনা করলাম। আমরা আশা করব খুব শীঘ্রই তিনি সুস্থ হয়ে বীরভূমে ফিরবেন এবং দাদার হাসিমুখ টা আবার আমরা দেখতে পাব।
Related Articles
বেলেঘাটায় সন্দীপ ঘোষের বাড়িতে সিবিআই হানা।
কলকাতা, ২৫ আগস্ট:- বেলেঘাটায় সন্দীপ ঘোষের বাড়িতে সিবিআই। আর জি করের ফরেন্সিক মেডিসিনের অধ্যাপক, দেবাশিষ সোমের কেষ্টপুরের বাড়িতে সিবিআই। এন্টালিতে আর কি করের প্রাক্তন সুপারের বাড়িতে সিবিআই, সঞ্জয় বশিষ্ঠ। হাওড়ায় আর জি কর মেডিক্যাল সাপ্লায়ার বাড়িতে সিবিআই। হাওড়ার হাটগাছায় বিপ্লব সিংহের বাড়িতে সিবিআই। Post Views: 371
রিষড়ায় মুখ্যমন্ত্রীর জন্মদিন পালন ।
হুগলি , ৫ জানুয়ারি:- রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ৬৬ তম জন্মদিবস পালন করলো রিষড়া পৌরসভার ১৭ নম্বর ওয়ার্ড এর তৃণমূল কর্মীরা। তৃণমূল কর্মীদের উজ্জীবিত করতে কেক কেটে পালন করা হয় জন্মদিন। এদিন উপস্থিত ছিলেন পৌরসভার প্রাক্তন কাউন্সিলর ও বর্তমান কো-অর্ডিনেটার শুভজিত সরকার সহ তৃণমূল নেতৃত্বরা। এদিনে সভা থেকে শুভজিত সরকার বলেন ১৯৯৮ সাল থেকে তৃণমূল […]
বড় ম্যাচের আগেই পদত্যাগ বার্সেলোনা প্রেসিডেন্টের
স্পোর্টস ডেস্ক , ২৮ অক্টোবর:- বুধবার লড়াই জুভেন্টাসের বিরুদ্ধে। তার আগেই প্রবল চাপে থাকা বার্সেলোনা প্রেসিডেন্ট জোসেপ মারিয়া বার্তোমেউ পদত্যাগ করলেন। ইতিমধ্যেই তাঁর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনা হয়েছিল। স্পেনীয় সংবাদমাধ্যমের খবর, লিয়োনেল মেসির সঙ্গে সংঘাতের কারণেই সরতে হল তাঁকে। সেই বার্সা মহাতারকার বিরুদ্ধে নামার আগে সতর্ক জুভেন্টাসের নতুন গুরু আন্দ্রেয়া পিরলো। সাংবাদিক বৈঠকে তিনি বলেছেন, […]









