কলকাতা , ২৮ মে:- করোনা সংক্রমণ সহ বিভিন্ন কারণে আগের দুই দফায় বাদ থেকে যাওয়া দুই মন্ত্রী সহ এগারো জন বিধায়ক আজ বিধানসভায় শপথ নিয়েছেন। নৌশর আলি কক্ষে তাদের শপথ বাক্য পাঠ করান অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এবং খাদ্যমন্ত্রী রথীন ঘোষ সহ ভগবানগোলার বিধায়ক ইদ্রিস আলী, চন্ডিতলার বিধায়ক স্বাতী খন্দকার, মানিকচকের বিধায়ক সাবিত্রী মিত্র আজ শপথ নেন। তবে গঙ্গারামপুরের বিজেপি বিধায়ক সত্যেন রায় করনা সংক্রমিত হওয়ায় আজ শপথ নিতে পারেননি। আজকের শপথগ্রহণ অনুষ্ঠানে পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, পরিষদীয় প্রতিমন্ত্রী সন্ধ্যারানী টুডু, শাসকদলের মুখ্য সচেতক নির্মল ঘোষ উপস্থিত ছিলেন। উল্লেখ্য এর আগে চলতি মাসের ছয় এবং সাত তারিখে দুই দফায় নবনির্বাচিতদের শপথ বাক্য পাঠ করিয়েছিলেন অধ্যক্ষ প্রতিম সুব্রত মুখোপাধ্যায়।
Related Articles
উত্তরকাশিতে সুরঙ্গে আটকে থাকা রাজ্যের ৩ শ্রমিককে উদ্ধারের পর নিরাপদে বাড়িতে পৌঁছাতে তোরজোর রাজ্যের।
কলকাতা ২৮ নভেম্বর:- উত্তরাখন্ডের উত্তরকাশীর সিল্কিয়ারাতে নির্মীয়মান সুড়ঙ্গে ধ্বসে আটকে থাকা ৪১ জন শ্রমিদের মধ্যে রাজ্যের তিন জন শ্রমিককে উদ্ধারের পরে নিরাপদে তাদের বাড়িতে পৌঁছে দিতে রাজ্য সরকার এক প্রতিনিধি দল সেখানে পাঠিয়েছে। নতুন দিল্লিতে রেসিডেন্ট কমিশনারের দপ্তরের জনসংযোগ আধিকারিক রাজদীপ দত্তর নেতৃত্বে মোট চার সদস্যের এক প্রতিনিধি দলকে সেখানে পাঠানো হয়েছে বলে মুখ্যমন্ত্রী মমতা […]
হারের হ্যাটট্রিকের পর আবারও ভারতীয় ফুটবলার নিয়ে মন্তব্য ইস্টবেঙ্গল কোচের
প্রসেনজিৎ মাহাতো , ৫ ডিসেম্বর:- টানা তিনটি ম্যাচে হার। হতাশ এসসি ইস্টবেঙ্গলের কোচ রবি ফাউলার। আগের চেয়ে দলের পারফরম্যান্সে যে উন্নতি হয়েছে, তাও মানছেন না তিনি। শনিবার তিলক ময়দান স্টেডিয়ামে নর্থইস্ট ইউনাইটেডের কাছে ০-২ হারের পর বলেন, “আমরা যেখানে প্রথম দুটো ম্যাচে হেরে বসে আছি, সেখানে আরও ভাল খেলা দরকার ছিল। সে দিক থেকে দেখতে […]
ঘূর্ণিঝড়ের জেরে রাজ্যে দুর্যোগের পূর্বাভাস থাকায় জেলা সফর এক সপ্তাহ পিছিয়ে দিলেন মুখ্যমন্ত্রী।
কলকাতা, ৮ মে:- সাগরে ফুঁসছে ঘূর্ণিঝড় অশনি। দুর্যোগের পূর্বাভাসের জেরে সতর্কতা জারি হয়েছে রাজ্য জুড়ে। ফনি হোক বা আমফান বা সাম্প্রতিকতম ইয়াস, ঘূর্ণিঝড়ের জেরে রাজ্যে দুর্যোগের পূর্বাভাস থাকলে নিজে পরিস্থিতির ওপর নজর রাখেন মুখ্যমন্ত্রী। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। ঘূর্ণিঝড় এর জেরে আগামী এক সপ্তাহ রাজ্য দুর্যোগের পূর্বাভাস থাকায় পরিকল্পিত জেলা সফর এক সপ্তাহ পিছিয়ে […]










