আরামবাগ , ২৮ মে:- তৃণমূল ও বিজেপি সংঘর্ষে উত্তপ্ত আরামবাগের গৌরহাটি এক নম্বর অঞ্চলের গৌরী গ্রাম। ঘটনাস্থলে গিয়ে পৌঁছায় আরামবাগ থানার বিশাল পুলিশবাহিনী। বেশ কয়েক জনকে আটক করে পুলিশ থানায় নিয়ে আসে। স্থানীয় সুত্রে জানা গিয়েছে কুশ সাঁতরা নামে এক তৃনমুল কর্মী সকালে কাজ করতে বের হলে বিজেপি কর্মীরা ঘিরে ধরে এবং ব্যাপক মারধর করে। জানা গিয়েছে, আরামবাগ থানার পুলিশের নিষেধ অমান্য করে মারধর করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে এরপর আরামবাগ থেকে বিশাল পুলিশ বাহিনী গিয়ে বেশ কয়েকজন বিজেপি কর্মীকে আটক করে থানায় নিয়ে আসে। এই ঘটনায় ব্যাপক রাজনৈতিক উত্তেজনা এলাকায়। এই বিষয়ে আরামবাগের গৌরহাটি এক নম্বর অঞ্চলের তৃনমুল নেতা শিশির সরকার বলেন, বিনাপ্ররোচনায় আমাদের এক তৃনমুল কর্মীকে মারধর করা হয়।আমরা এর প্রতিবাদ করছি। এই বিষয়ে পুলিশের কঠোর ব্যবস্থা গ্রহন করা দরকার।
Related Articles
রাজ্যে বাজল ভোটের দামামা , প্রস্তুতি খতিয়ে দেখতে আসছেন নির্বাচন কমিশনের প্রতিনিধিরা
কলকাতা , ১৪ ডিসেম্বর:- রাজ্যে আগামী বছরে বিধানসভা নির্বাচনের প্রস্তুতি খতিয়ে দেখতে ডেপুটি নির্বাচন কমিশনার সুদীপ জৈন এর নেতৃত্বে কমিশনের একটি দল আগামী বুধবার তিন দিনের সফরে রাজ্যে আসছে। বৃহস্পতিবার তারা দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার জেলাশাসক,পুলিশ সুপার, এবং পুলিশ কমিশনার ছাড়াও রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়, স্বরাষ্ট্রসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী, রাজ্য পুলিশের মহানির্দেশক বীরেন্দ্র সঙ্গে বৈঠক করবেন বলে […]
আরজিকর কাণ্ডের প্রতিবাদে চুঁচুড়ায় পথে নামল প্রেসক্লাব অফ হুগলির সাংবাদিকরা।
হুগলি, ২৭ আগস্ট:- আরজিকর কাণ্ডের পর থেকে ধারাবাহিকভাবে সাংবাদিকরা তুলে ধরেছেন গোটা ঘটনার বাস্তবিক চিত্র। সংবাদকর্মীরা বিভিন্ন সময়ে সমাজে ঘটে যাওয়ার অপ্রিতিকর ব্যবস্থাকে তুলে ধরলেও এবার একেবারে রাস্তায় নেমে প্রতিবাদ দেখালেন হুগলি জেলার সাংবাদিকরা। আরজিকর কাণ্ডের প্রতিবাদে হুগলি প্রেসক্লাবের পক্ষ থেকে চুঁচুড়া ঘড়ির মোড় এলাকায় একটি সমাবেশের আয়োজন করা হয়। যেখানে একসঙ্গে ক্যামেরা বুম ছেড়ে […]
কঠিন সময়ে পায়ে হেঁটে প্রচারে মন্ত্রী স্বপন দেবনাথ ।
তরুণ মুখোপাধ্যায় ,২৯ মার্চ:- মানুষ এখন গৃহবন্দী, বড় কঠিন সময় যাচ্ছে এখন দেশবাসীর, এই কঠিন সময়ে করোনা মোকাবিলায় এবার ধাত্রীগ্রাম থেকে বর্ধমান শহর, সর্বত্র পায়ে হেঁটে প্রচার করছেন মন্ত্রী স্বপন দেবনাথ । তাঁর প্রচার কর্মসূচির মধ্যে ছিল পূর্বস্থলী, সমুদ্রগড় , সাতগেছিয়া এলাকাও। বৈঠক করেন প্রশাসনিক আধিকারিকদের সঙ্গেও। প্রায় প্রতিদিনই এই ভাবে একানাগারে করোনা ভাইরাসের […]







