আরামবাগ , ২৭ মে:- বাইক চুরি চক্রের হদিশ পেলো আরামবাগ থানার পুলিশ। গোপন সুত্রে খবর পেয়ে আরামবাগ থানার পুলিশ বাইক চুরি চক্রের একজন পান্ডাকে গ্রেফতার করলো । ধৃতের নাম বিধান সাঁতরা ।বাড়ি গোঘাট । এদিন ধৃত বিধান সাঁতরাকে বাইক চুরি করারা অভিযোগে পুলিশ আরামবাগ মহকুমা আদালতে তোলে। পুলিশ সুত্রে জানা গিয়েছে,বেশ কয়েকদিন আগে আরামবাগের বাজার এলাকা থেকে একটি বাইক চুরি হয় বলে অভিযোগ ওঠে। এরপর থেকেই তদন্তে নামে আরামবাগ থানার পুলিশ। তল্লাশি অভিযান শুরু হয় । ইতিমধ্যেই আরামবাগ থানার পুলিশ বেশ কয়েকটি চোরাই বাইক উদ্ধার করলেও কোনও পান্ডাকে ধরতে পারছিলো না। এদিন আরামবাগ থানার পুলিশ খবর পেয়ে গোঘাটে অভিযান চালায়। সফলতাও মেলে। একজন বাইক চুরি চক্রের একজন পান্ডাকে গ্রেফতার করে।পাশাপাশি তাকে আদালতে তোলে পুলিশ।
Related Articles
শ্রমিক অসন্তোষের জেরে সাসপেনশন অফ ওয়ার্ক এর নোটিশ ভদ্রেশ্বরের লগন ইঞ্জিনিয়ারিং কারখানায়।
হুগলি, ৭ এপ্রিল:- শ্রমিক অসোন্তোষে সাসপেনশন অফ ওয়ার্কার এর নোটিশ ঝুলে গেল ভদ্রেশ্বর লগন ইঞ্জিনিয়ারিং কারখানায়। কাজ হারালো ৩০০ শ্রমিক। ম্যানেজমেন্টের খাম খেয়ালি পনায় বেশ কিছুদিন ধরে সপ্তাহে সাত দিনের বদলে কখনো ৪ দিন আবার কখনো ৫ দিন কাজ হত। এছাড়া ম্যানেজমেন্ট কাজের চাপ বাড়িয়ে দিয়েছিল। আজ সকালে শ্রমিকরা কাজে এসে দেখে কারখানা গেটে সাসপেনশন […]
সিঙ্গুরে সমবায় ভোটে বুথ জ্যাম করে ছাপ্পা দেওয়ার অভিযোগে উত্তেজনা সিঙ্গুরে।
হুগলি, ২২ জুন:- সিঙ্গুরের গোবিন্দপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের প্রতিনিধি নির্বাচন হচ্ছে আজ। মোট ৪৫টি আসনে প্রতিনিধি নির্বাচনের জন্য মোট তিনটি জায়গায় ভোট গ্ৰহন চলছে। মোল্লা সিমলা হাই মাদ্রাসায় শাসকদলের বিরুদ্ধে ছাপ্পা ভোটের অভিযোগের পর এবার দিয়াড়াতে সমবায়ের শাখায় ভোট চলাকালীন বহিরাগত দিয়ে দেদার ছাপ্পা দেবার অভিযোগ তুললেন তৃণমূল ও বাম সমর্থিত প্রার্থীরা একে […]
কেন্দ্রীয় বাজেটকে দিশাহীন ও গরিব বিরোধী আখ্যা মুখ্যমন্ত্রীর।
কলকাতা, ২৩ জুলাই:- তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কেন্দ্রীয় বাজেটকে দিশাহীন জনবিরোধী এবং গরিব বিরোধী আখ্যা দিয়েছেন। তিনি দাবি করেছেন এই বাজেটে সাধারণ মানুষের কোনো সুবিধা হবে না। একটি রাজনৈতিক দলের স্বার্থ সিদ্ধির জন্য এই বাজেট করা হয়েছে। বাজেট সম্পূর্ন ভাবে রাজনৈতিক পক্ষপাত দুষ্ট। প্রতিবেশী সিকিম, বিহার, অন্ধপ্রদেশ কে বন্যা নিয়ন্ত্রণ প্রকল্প ে টাকা […]









