হাওড়া, ২৭ মে:- ভারত সেবাশ্রম সঙ্ঘের উদ্যোগে ইতিমধ্যেই দুই ২৪ পরগনা ও পুর্ব মেদনিপুরের বিস্তির্ন এলাকায় রান্না করা খাবার বিতরনের কাজ শুরু হয়েছে। এবার ভারত সেবাশ্রম সঙ্ঘ পরিচালিত বিরাটি হিন্দু মিলন মন্দিরের উদ্যোগে এলাকার মানুষকে শুকনো খাবার দেওয়ার কাজ শুরু হল। আজ বৃহস্পতিবার বিরাটি হিন্দু মিলন মন্দিরের যুগ্ম সম্পাদক সুকুমার সরকার ও প্রনব ছাত্রাবাসের প্রধান পরিচালক শুভাশিষ বাগচি এলাকার গরিব ও পিছিয়ে পড়া মানুষদের চাল, ডাল, চিড়ে, মুড়ি, বিষ্কুট, কেক সহ বিভিন্ন শুকনো খাবার তুলে দেন। ভারত সেবাশ্রম সঙ্ঘের প্রধান সম্পাদক স্বামী বিশ্বাত্মানন্দ মহারাজ বলেন,ইতিমধ্যেই দুই ২৪ পরগনা ও পুর্ব মেদনিপুরের কয়েক হাজার ঘরছাড়া মানুষকে সঙ্ঘের ত্রান শিবিরে আশ্রয় দেওয়া হয়েছে। কোটালের ফলে জলমগ্ন এলাকায় বাড়ি বাড়ি গিয়ে রান্না করা ও শুকনো খাবার পৌঁছে দিচ্ছে সঙ্ঘের সন্নাসী ও সেচ্ছাসেবকরা।
Related Articles
পিকনিকে ডিজে বক্স বাজানোকে কেন্দ্র করে মারধর , অভিযোগে গ্রেপ্তার চার।
আরামবাগ, ১০ জানুয়ারি:- ডিজে বক্স বাজানোকে কেন্দ্র মারধর। আর এর জেড়ে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়। পুলিশ অভিযোগের ভিত্তিতে চারজনকে গ্রেফতার করে এদিন আরামবাগ মহকুমা আদালতে তোলে। ধৃতদের নাম রাহুল দুলে, সুমন রায়, মনোহর দুলে ও আকাশ দুলে। স্থানীয় ও পুলিশ সুত্রে জানা গেছে, পারায় পিকনিকে সকাল থেকেই তারস্বরে ডিজে বাজছিল আরামবাগের নওপাড়ায়। এলাকার মানুষ অতিষ্ঠ […]
রাজস্ব বাড়াতে তৎপর পুরসভা। আজ উচ্চ পর্যায়ের বৈঠক হলো হাওড়া পুরসভায়।
হাওড়া, ১০ জুন:- রাজস্ব বাড়াতে আগামী দিনে বেশ কিছু পদক্ষেপ নিতে চলেছে হাওড়া পুরসভা। বৃহস্পতিবার বিকেলে এক উচ্চ পর্যায়ের বৈঠকের মাধ্যমে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই বিষয়ে হাওড়া সিটি পুলিশের পুলিশের সহযোগিতাও চাওয়া হয়েছে। হাওড়া পুর এলাকায় অবৈধ পার্কিং, হোর্ডিং থেকে শুরু করে লকডাউনে রাস্তার ধারে গজিয়ে ওঠা বাজার প্রভৃতি বিভিন্ন বিষয় নিয়ে পুলিশি সাহায্য […]
অনিয়মের অভিযোগে এক নার্সিংহোমের বিরুদ্ধে রুগী ভর্তি বন্ধের নির্দেশ দিল মেডিকেল পর্ষদ।
হাওড়া , ২৭ জুলাই:- বেলুড়ের এক নার্সিংহোমের বিরুদ্ধে অনিয়মের অভিযোগে রোগী ভর্তি বন্ধ রাখার নির্দেশ দিল রাজ্য মেডিকেল পর্ষদ। সূত্রে জানা যাচ্ছে মাস দুয়েক আগে বেলুড় স্টেশন রোডের ওই নার্সিংহোমে এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে পরিবারের লোকজন স্টেট কাউন্সিলে ওই নার্সিংহোম তথা সংশ্লিষ্ট ডাক্তারের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছিলেন। আজ কাউন্সিলের পক্ষ থেকে নার্সিংহোম কর্তৃপক্ষ এবং অভিযোগকারীকে […]







