কলকাতা , ১৭ মে:-রাজ্যের করোনা পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য মন্ত্রিসভার জরুরি বৈঠক ডাকা হয়েছিল আজ। কিন্তু নারদকাণ্ডে রাজ্য মন্ত্রিসভার দুই গুরুত্বপূর্ণ সদস্য ফিরহাদ হাকিম ও সুব্রত মুখোপাধ্যায়ের গ্রেফতারের জেরে বাতিল করা হল রাজ্য মন্ত্রিসভার সেই বৈঠক। সোমবার দুপুরে নবান্নে ভার্চুয়ালি ওই বৈঠক হওয়ার কথা ছিল। কিন্তু মন্ত্রিসভার দুই সদস্য গ্রেফতার হওয়ায় এবং তিনি নিজাম প্যালেসে থাকায় মন্ত্রিসভার বৈঠক বাতিলের কথা রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়কে জানিয়ে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তার পরেই বৈঠক বাতিলের কথা ঘোষণা করেন রাজ্যের মুখ্যসচিব। আজকের বাতিল হওয়া বৈঠক আগামী সপ্তাহের সোমবার অর্থাৎ ২৪ তারিখ হবে বলে জানান তিনি।
Related Articles
হাতরাসের ঘটনায় যোগী আদিত্যনাথের কুশপুতুল পোড়াল তৃণমূল চন্ডীতলায়।
চিরঞ্জিত ঘোষ , ৪ অক্টোবর:- সারা দেশজুড়ে উত্তাল যোগী রাজ্যের ধর্ষণকাণ্ডকে কেন্দ্র করে তারই প্রতিফলন বিক্ষোভের আঁচ দেখা গেল এই রাজ্যে গতকাল মুখ্যমন্ত্রীর মিছিলের পর আজ চন্ডীতলা বিধান সভার হুগলি জেলা পূর্ত কর্মাধ্যক্ষ সুবীর মুখার্জির উদ্যোগে চন্ডীতলা কলাছড়া থেকে গরলগাছা হনুমান মন্দির পর্যন্ত এক মহামিছিল হয়। মহামিছিলে উপস্থিত ছিলেন শ্রীরামপুর সাংগঠনিক জেলা যুব প্রেসিডেন্ট অরিন্দম […]
রাজ্যে তৈরি হবে আরো ১৪৫টি কৃষি সরঞ্জাম সহায়তা কেন্দ্র।
কলকাতা, ২১ জানুয়ারি:- রাজ্যের ছোট চাষীদের উন্নত ও আধুনিক কৃষি সরঞ্জাম যোগান দিতে রাজ্যে আরও ১৪৫ টি কৃষি সরঞ্জাম সহায়তা কেন্দ্র তৈরি করা হবে। বর্তমানে রাজ্যে প্রায় ১৮৪৫টি কৃষি সরঞ্জাম সহায়তা কেন্দ্র রয়েছে। এখনো এই ধরনের কেন্দ্র তৈরি প্রয়োজন এরকম ব্লক গুলিকে চিহ্নিত করা হয়েছে। চিহ্নিত ব্লকগুলিতে আগামী মার্চ মাসের মধ্যে নতুন কৃষি সহায়তা কেন্দ্র […]
বাতিল থার্মোকল দিয়ে ঠাকুরের উপকরণ বানিয়ে বিকল্প আয়ের সন্ধান গৃহবধূর।
নদিয়া, ২০ অক্টোবর:- ফেলে দেওয়া থার্মকল এবং শোলা দিয়ে লক্ষ্মী প্রতিমার বিভিন্ন পুজোর উপকরণ তৈরি করছেন নদীয়ার রানাঘাটের গৃহবধূ টকি মালাকার। জানা যায় টিভি ফ্রিজ নতুন অবস্থায় কেনার পর থার্মোকল বা শোলা ফেলে দেয়ার পরে সে গুলোকে কুড়িয়ে বা সংগ্রহ করে পরিষ্কার করে তা দিয়ে তৈরি হচ্ছে লক্ষ্মী ঠাকুরের পুজোর নানান উপকরণ কদমফুল, চাঁদমালা, ঝাড়বাতি […]








