আরামবাগ, ১৬ মে:- রবিবার করোনা পরিস্থিতিতে জরুরি ভিত্তিতে বৈঠক হলো আরামবাগ পৌরসভায়। আরামবাগ শহরে কড়া লকডাউন সফল করতে এই বৈঠক হয়।এই বৈঠকে উপস্থিত ছিলেন, আরামবাগ পৌরসভার প্রশাসক স্বপন নন্দী,আরামবাগ মহকুমা প্রশাসনের এক জন আধিকারিক, আরামবাগ থানার এক পুলিশ অফিসার ও বাজার কমিটির সদস্যসহ অন্যান্য ব্যক্তি।জানা গিয়েছে লকডাউনের প্রথমদিন আরামবাগের বাজারগুলোতে ব্যাপক জমায়েত হয়।জমায়েত কমানো এবং সামাজিক দুরত্ব বজায় রেখে বাজার চলার জন্য এই বৈঠক হয়।শেষ পযন্ত আরামবাগের সদরঘাটের বাজার মঙ্গলবার থেকে আরামবাগ বয়েজ মাঠে সরানোর সিদ্ধান্ত নেওয়া হয়।এই বিষয়ে আরামবাগ পৌরসভার প্রশাসক স্বপন নন্দী বলেন, পৌরসভা এদিন বাজারে জমায়েত কমানোর জন্য প্রশাসনিক আধিকারিক ও বাজার কমিটির সদস্যদের নিয়ে বৈঠক করা হলো।করোনা পরিস্থিতিতে মানুষকে সুরক্ষিত করার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়।
Related Articles
শহরে হবে দীর্ঘ সাইকেল পথ , পরিকল্পনা কেএমডিএ-র।
কলকাতা , ২০ জানুয়ারি:- শহরের রাজপথে পরিবেশবান্ধব সাইকেলের চলাচলের ব্যবস্থা গড়ে তুলতে একটি বিস্তারিত পরিকল্পনা তৈরি করা হয়েছে। শহরের চৌদ্দটি প্রধান রাস্তাকে যুক্ত করে শহরের ১১৪ টি ওয়ার্ডের একশো কুড়ি কিলোমিটার দীর্ঘ এই সাইকেল পথ তৈরি করতে কে এম ডি এ একটি মাস্টার প্ল্যান তৈরি করেছে। লকডাউন এর সময় দিল্লি ভিত্তিক একটি সংস্থা কে দিয়ে […]
শিলিগুড়িতে ১৭ কোটি টাকার সোনা সহ গ্রেফতার চার
শিলিগুড়ি, ৩ অক্টোবর:- শুক্রবার গোপন সূত্রের খবরের ভিত্তিতে শিলিগুড়ি মহকুমার ফাঁসিদেওয়ার গোয়ালটুলি এলাকায় অভিযান চালায় কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা দপ্তরের আধিকারিকরা। এরপর সেখানে একটি রাজস্থান নম্বরের একটি ১২ চাকার ট্রাক আটক করে। এবং তল্লাশি চালিয়ে উদ্ধার হয় প্রচুর সোনা। ধৃতদের নাম রাজু রাম, সুনীল কুমার, নিশান্ত কুমার ও দীপক কুমার। ধৃতরা রাজস্থানের বাসিন্দা। ডিআরই সূত্রে জানা […]
দলে ফিরেই হ্যাটট্রিক অ্যান্টনি মার্শিয়ালের ! চাপ বাড়ল চেলসির।
স্পোর্টস ডেস্ক , ২৫ জুন:- বুধবার দলে প্রত্যাবর্তনের ম্যাচে হ্যাটট্রিক করে নায়ক অ্যান্টনি মার্শিয়াল। সেই সঙ্গে স্পর্শ করলেন রবিন ফান পার্সির নজিরও। ২০১৩ সালে ইংলিশ প্রিমিয়ার লিগে অ্যাস্টন ভিলার বিরুদ্ধে ম্যান ইউয়ের জার্সিতে শেষ বার হ্যাটট্রিক করেছিলেন ডাচ স্ট্রাইকার। বুধবার দর্শকশূন্য ওল্ড ট্র্যাফোর্ডে শেফিল্ড ইউনাইটেডের বিরুদ্ধে সাত বছর পরে ফান পার্সির কীর্তি ছুঁলেন মার্শিয়াল। ম্যাচের সাত […]



