কলকাতা, ১৫মে:- করোনা আক্রান্তদের জন্য কোন ক্লাব, স্বেচ্ছাসেবী সংস্থা বা সামাজিক সংগঠন যদি ক্লাব ঘর, ফাঁকা ফ্ল্যাট বা কমিউনিটি হল এর ব্যবস্থা করতে পারে রাজ্য সরকার তবে সেগুলিকে হোম আইসোলেশন হিসেবে গড়ে তুলতে সব রকমের সাহায্য করবে বলে জানিয়েছে। রাজ্য স্বাস্থ্য দপ্তর এইজন্যে ক্লাব, সামাজিক সংগঠন ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা কে এগিয়ে আসার অনুরোধ জানিয়ে নির্দেশিকা জারি করেছে। এই ধরনের হোম আইসোলেশনে থাকা রোগীদের সরকারি উদ্যোগে চিকিৎসকরা নিয়মিত দেখতে যাবেন। ২৪ ঘন্টার জন্য প্রশিক্ষণপ্রাপ্ত নার্সরা থাকবেন। সেখানে অক্সিজেন, ওষুধ এবং প্রয়োজনীয় সব কিছুই সরবরাহ করা হবে বলে জানানো হয়েছে। তবে এই ধরনের আইসোলেশন সেন্টারে যাতায়াতের জন্য পৃথক দরজা এবং স্যানিতাইজেশনের ব্যবস্থা সংস্থাকে করতে হবে বলে নির্দেশিকা উল্লেখ করা হয়েছে। উল্লেখ্য করোনা অতিমারির প্রথম থেকেই বিভিন্ন ক্লাব, সামাজিক সংগঠন এগিয়ে এলেও তাদের কাজে কোনো সরকারি সিলমোহর ছিল না।
Related Articles
মাতৃদিবসে কোরণা জয় , ৮ মাসের সংক্রমিত শিশুকে সুস্থ করে সংক্রমিত মাও ফিরলেন রিষড়ার বাড়িতে।
হুগলি,১০ মে:- রিষড়া পুর এলাকার প্রথম করোনা আক্রান্ত রোগী আজ সন্ধ্যায় সুস্থ হয়ে বাড়ি ফিরলেন । এখানকার এক নম্বর ওয়ার্ডের বাসিন্দা আফসানা খাতুন এবং তার ৮ মাসের কন্যা গত গত ২ সপ্তাহ আগে কবিড ১৯ এ আক্রান্ত হন তাদের সঙ্গে সঙ্গে তাদের সকারী হসপিটালে নিয়ে যাওয়া হয় । সেখানে তাদের চিকিৎসার বন্দোবস্ত করা হয় ।এবং […]
কেডি সিংয়ের গ্রেফতারি প্রসঙ্গে মুখ খুললেন অর্জুন।
হাওড়া , ১৩ জানুয়ারি:- কেডি সিংয়ের গ্রেফতারি প্রসঙ্গে হাওড়ায় মুখ খুললেন বিজেপি সাংসদ অর্জুন সিং। এদিন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, কেডি সিং গ্রেফতার হয়েছে কারণ হয়তো ২০১১এর নির্বাচনে তার কাছ থেকে কোটি কোটি টাকা তৃণমূলের পার্টি অ্যাকাউন্টে গিয়েছিল। হয়ত সেই লেনদেনের তথ্য ইডির হাতে এসেছে। তাই তাঁকে গ্রেফতার করা হয়েছে।’ সবাই বলছে মুকুল রায় বিজেপিতে […]
হাওড়ার বালিতে বাম প্রার্থীর প্রচার।
হাওড়া , ১১ মার্চ:- “যাদের দরকারে পাই, তাদের সরকারে চাই” এই বার্তা তুলে ধরে আজ সকাল থেকেই প্রচারে নামলেন হাওড়ার বালি বিধানসভা কেন্দ্রের বামফ্রন্ট প্রার্থী দীপ্সিতা ধর। বুধবার বামফ্রন্টের প্রার্থী তালিকা ঘোষণার পরেই বৃহস্পতিবার সকালে বালিতে প্রচার শুরু করলেন বামফ্রন্ট প্রার্থী দীপ্সিতা। এলাকার বাম কর্মী সমর্থকেরা ভোটারদের সঙ্গে প্রার্থীর পরিচয় করিয়ে দেন। Post Views: 379






