কলকাতা , ১৪ মে:- করোনা রোগের চিকিৎসায় চাহিদামত অক্সিজেনের যোগান বৃদ্ধি করতে রাজ্য সরকার এখানকার হাসপাতালগুলিতে দ্রুত অক্সিজেন প্লান্ট বসানোর দাবি জানিয়ে কেন্দ্রীয় সরকারকে চিঠি দিয়েছে। কেন্দ্রীয় সরকার রাজ্যের হাসপাতালগুলিতে অক্সিজেন সরবরাহ করার জন্য যে প্লান্ট তৈরির সিদ্ধান্ত নিয়েছিল তা এখনো বেশিদূর এগোয়নি বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দিয়ে জানিয়েছেন। পাশাপাশি রাজ্যের জন্য অক্সিজেন বরাদ্দের পরিমাণ প্রতিদিন কমে যাচ্ছে বলে তিনি চিঠিতে অভিযোগ করেছেন। কেন্দ্রের কাছে ৭০ টি অক্সিজেন প্লান্ট তৈরির দাবি জানান হলেও প্রথম দফায় এখনো পর্যন্ত মাত্র চারটি প্লান্ট পাওয়া গিয়েছে বলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন। বর্তমান পরিস্থিতিতে দ্রুত এবং স্বচ্ছতার সঙ্গে প্লান্ট তৈরির জন্য এজেন্সির মাধ্যমে নির্মাণকারী সংস্থা নির্বাচন করার আবেদন জানিয়েছেন মুখ্যমন্ত্রী। কভিডের বিরুদ্ধে লড়াইয়ে মুখ্যমন্ত্রী কেন্দ্রের কাছে আরো একবার যৌথ সহযোগিতার আবেদন করেছেন।
Related Articles
চার বিধানসভা উপনির্বাচনে ৫৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী।
কলকাতা, ১৮ জুন:- আসন্ন চার বিধানসভা উপনির্বাচনে আগামী ২৬ শে জুন থেকে মোতায়েন করা হবে কেন্দ্রীয় বাহিনী। এখনো পর্যন্ত নির্বাচন কমিশন জানিয়েছে এই চার বিধানসভা উপনির্বাচনে মোট ৫৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে যার মধ্যে চারটি জায়গায় দুই কোম্পানি করে মোট আট কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রাখা হবে স্ট্রংরুমের জন্য। বাকি ৪৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীকে […]
নিখোঁজ বৃদ্ধকে রাস্তা থেকে উদ্ধার করে বাড়িতে ফিরিয়ে দিলেন রেড ভলেন্টিয়ার্সের কর্মীরা।
হাওড়া, ৩০ আগস্ট:- সংবাদপত্রে নিরুদ্দেশ কলামে বিজ্ঞাপন দেওয়া হয়েছিল গত ১৭ আগস্ট থেকে তিনি নিখোঁজ। থানাতেও নিখোঁজ ডায়েরি করা হয়েছিল। কিন্তু হাওড়ার বাসিন্দা ৭০ বছরের বৃদ্ধ অসিত কুমার সাহার কোনও সন্ধান পাওয়া যাচ্ছিল না। শেষমেশ ত্রাতার ভূমিকায় পাওয়া গেল করোনাকালে মানুষের ‘ভরসা’ রেড ভলেন্টিয়ার্সের কর্মীদের। তারা নিজেরাই উদ্যোগ নিয়ে বহু চেষ্টায় ওই নিখোঁজ ব্যক্তির বাড়ির […]
ফুটপাতে বসবাসকারী , অনথিভুক্ত মানুষদের কোভিড টিকাদান কর্মসূচি হাওড়ায়।
হাওড়া, ২৮ জানুয়ারি:- কোভিড সংক্রমণ ঠেকাতে পুরসভার সহযোগিতায় এবং মন্ত্রী অরূপ রায়ের উদ্যোগে ফুটপাতবাসী এবং অনথিভুক্ত মানুষদের কোভিড টিকাদান কর্মসূচি অনুষ্ঠিত হলো হাওড়ায়। শুক্রবার সকালে হাওড়া ময়দান বঙ্গবাসী মোড়ে ওই কর্মসূচির সূচনা করেন রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায়। এদিন প্রায় শতাধিক মানুষের টিকাদান কর্মসূচি করা হয়। এদিনের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে এদিন উপস্থিত ছিলেন পুর প্রশাসকমন্ডলীর […]





