কলকাতা , ১২ মে:- রাজভবনের সামনে গতকাল জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত ঋষভ মন্ডলের পরিবারকে রাজ্য সরকার ২ লক্ষ টাকা আর্থিক সহায়তা দেওয়ার কথা ঘোষণা করেছে। ওই ঘটনায় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে বলেও কলকাতা পুরসভার প্রশাসক মন্ডলীর প্রধান মন্ত্রী ফিরহাদ হাকিম জানিয়েছেন। বিদ্যুৎ চুরির সঙ্গে জড়িতদের কঠোর শাস্তি দেওয়া প্রয়োজন বলেও তিনি আজ মন্তব্য করেন। ঋষভের মৃত্যুকে দুঃখজনক আখ্যা দিয়ে বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস, ঘটনাটি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন। অন্যদিকে ২৫ বছর বয়সী ওই তরুণের আকস্মিক মৃত্যুতে শোকস্তব্ধ পরিবারের সদস্যরা। ক্ষতিপূরণ নয়, বরং এই ধরনের ঘটনা যাতে ভবিষ্যতে আর না ঘটে, সরকারকে তা নিশ্চিত করতে হবে বলে দাবি জানিয়েছেন তাঁরা।
Related Articles
করোনা সন্দেহে এবার ইটালি ফেরত এক যুবককে চুঁচুড়া সদর হাসপাতালের আইসোলেসনে ভর্তি করা হলো।
হুগলি , ১৯ মার্চ :- করোনা সন্দেহে এবার ইটালি ফেরত এক যুবককে চুঁচুড়া সদর হাসপাতালের আইসোলেসনে ভর্তি করা হলো। ইতিমধ্যে করোনা সন্দেহে আমেরিকা ফেরত শ্রীরামপুরের এক দম্পতিকে হোম কোয়ারেন্টাইন অর্থাৎ গৃহবন্দি অবস্থায় রাখা হলেও হুগলি জেলার মধ্যে এই প্রথম কাউকে করোনা সন্দেহে আইসোলেসনে ভর্তি করা হলো। চুঁচুড়া স্টেশন সংলগ্ন এলাকার বাসিন্দা ওই যুবক চলতি মাসে […]
জীবনের ঝুঁকি নিয়ে চলছে স্টেশনে থাকা ফুট ওভারব্রিজের কাজ।
হুগলি, ২৮ জুলাই:- দেশের অন্যতম যোগাযোগ ব্যবস্থা গুলির মধ্যে অন্যতম রেল ব্যবস্থা। এই রেল ব্যবস্থা কে আধুনিকীকরণ করার জন্য কেন্দ্র সরকার নানা রকম জনমুখী প্রকল্প ঘোষণা মত দেশের বিভিন্ন প্রান্তে কাজ চলছে, কিন্তু এই আধুনিকীকরণ কাজে শ্রমিকদের নিরাপত্তা কতখানি মেনে কাজ করাচ্ছেন সেই দিকটা হয়তো অতটা দৃষ্টিগোচর হয় না। সেই রকমই এক নিরাপত্তাহীনতা ও অসাবধানতামূলক […]
আমফানের আস্ফালনে তছনছ যুবভারতী, সমবেদনা ভিকুনার, ক্ষতিগ্রস্ত ইডেনও।
স্পোর্টস ডেস্ক ,২৩ মে:- একদিকে করোনার আতঙ্ক, তারই মধ্যে রাজ্যে দাপট দেখালো ঘূর্ণিঝড় আমফান। কয়েক ঘণ্টার ঝড়ে রীতিমতো তছনছ করে দিল রাজ্যের কয়েকটি জেলাকে। ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে কলকাতার ক্রিকেটের নন্দনকানন ইডেন গার্ডেন্স, যুবভারতী ক্রীড়াঙ্গন থেকে শুরু করে ময়দানের অধিকাংশ ক্লাব তাবু।যুবভারতী স্টেডিয়ামে ক্ষতির পরিমাণটা অনেকটাই বেশি। যুবভারতী স্টেডিয়ামের প্র্যাকটিস মাঠের বাতিস্তম্ভ উড়ে গিয়েছে। ২০১৭ […]




