হাওড়া , ১১ মে:- করোনা সচেতনতায় হাওড়ার মালিপাঁচঘড়া থানার উদ্যোগে সোমবার দিনভর বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। স্থানীয় বাজার, রোড সহ সংলগ্ন এলাকায় থানার আইসি অমিত কুমার মিত্রের নেতৃত্বে স্যানিটাইজ হয়। হরগঞ্জ বাজার, শ্রীঅরবিন্দ রোড সহ সংলগ্ন এলাকায় এদিন স্যানিটাইজেশনের পাশাপাশি করোনা বিধি মেনে চলতে এবং করোনা সচেতনতায় ট্যাবলো বের করা হয় পুলিশের তরফ থেকে। প্রচার চালানো হয়। এদিন পুরো বাজার, দোকানপাট স্যানিটাইজ করা হয়। সাধারণ মানুষকে সচেতন করা হয়। জমায়েত ভীড় এড়িয়ে চলুন, কাউকে করমর্দন না করা, বারবার নাক, মুখ, চোখ স্পর্শ না করা, রাস্তায় থুতু না ফেলা প্রভৃতি বিধি মেনে চলতে বলা হয় পুলিশের তরফ থেকে। ট্যাবলোর মাধ্যমে করোনা সচেতনতা এবং করোনা বিধি মেনে চলতে মানুষকে আহ্বান জানানো হয়। এরকম কর্মসূচি আগামী দিনেও চলবে বলে মালিপাঁচঘড়া থানার তরফ থেকে জানানো হয়েছে।
Related Articles
আরো ১৭০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী
কলকাতা , ২ মার্চ:- চলতি সপ্তাহে আরোও ১৭০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসছে রাজ্যে। ১২৫ কোম্পানীর মধ্যে ১১৮ কোম্পানি ইতিমধ্যেই রাজ্যে এসেছে। রাজ্যের বিরোধী দলগুলি নির্বাচন কমিশনকে আবেদন করেছিল যে বিধানসভা নির্বাচন কোনভাবেই যাতে রাজ্য পুলিশ দিয়ে না করানো হয়। কারণ রাজ্য পুলিশ এর ওপর বিরোধী দলগুলির কোনরকম ভরসা নেই, তারা বারবার রাজ্য পুলিশের বিরুদ্ধে পক্ষপাতিত্বের […]
স্বামীর দুইবার বিয়ে প্রতিবাদ করতে গেলে এসিড হামলা শিকার স্ত্রী।
বীরভূম, ১০ নভেম্বর:- অভিযোগ বীরভূমের নানুর থানার বড়া-সাওতা গ্রাম পঞ্চায়েতের মান্দার গ্রামে ওই গৃহবধূ গুরুতর জখম অবস্থায় বোলপুর মহুকুমা হাসপাতালে চিকিৎসাধীন। হাসপাতাল ও পুলিশ সূত্রে জানা গেছে, অ্যাসিডের জেরে ওই মহিলার মুখ, হাত, পায়ের বিভিন্ন অংশ পুড়ে গিয়েছে। ঘটনার খবর পেয়ে হাসপাতালে এসে অ্যাসিড আক্রান্ত গৃহবধূর সঙ্গে কথা বলে পুলিশ। গৃহবধুর বয়ান অনুসারেই তদন্ত শুরু […]
কোভিডে নিম্নবিত্তের হাল ফেরাতে পথেই উচ্চবিত্তের ঘরোয়া অনুষ্ঠানের আবেদন সন্তোষের।
হুগলি , ১ জুন:- করোনা আবহে লকডাউন এখন আর নতুন কিছু নয়, নতুন কিভাবে বেঁচে থাকা যায় সেটাই। কারন করোনা যে প্রানঘাতি মহামারী তা শুধু নয়, রোগ প্রতিরোধ করতে গিয়ে গত দু বছর যেভাবে মানুষের জীবন থমকে গিয়েছে তা গরীব এবং নিম্নবিত্ত মানুষ হারে হারে টের পাচ্ছেন। আর সেই সব নিচুতলার মানুষদের পাশে দাঁড়াতে এগিয়ে […]



