হাওড়া , ১১ মে:- করোনাকালে মানুষের পাশে দাঁড়িয়ে বন্ধুর মত সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন বামেদের রেড ভলেন্টিয়ার্স এর কর্মীরা। হাওড়াতেও বিভিন্ন এরিয়া কমিটির উদ্যোগে শুরু হয়েছে এই সমাজসেবামূলক কাজ। বালি, উত্তর হাওড়া, দক্ষিণ হাওড়া থেকে শুরু করে শিবপুর, মধ্য হাওড়া সর্বত্রই প্রতিদিন প্রতিনিয়ত রেড ভলেন্টিয়ার্স এর ব্রিগেড ছুটে বেড়াচ্ছেন শহরের এ প্রান্ত থেকে ও প্রান্ত। কারো বাড়িতে সকলেই করোনায় আক্রান্ত। কারও বাড়িতে বৃদ্ধ বাবা-মা করোনার পেশেন্ট। কারও শরীরে অক্সিজেনের ঘাটতি, তখনই অক্সিজেনের প্রয়োজন। কারো বা হাসপাতালে ভর্তির প্রয়োজন। কারও বা অ্যাম্বুলেন্সের প্রয়োজন। এ সমস্ত ক্ষেত্রেই রেড ভলেন্টিয়ার্স এর কর্মীরা মানুষের বিপদে পাশে গিয়ে দাঁড়াচ্ছেন। বন্ধুর মতো সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন তারা। বিনা পারিশ্রমিকে ২৪ ঘন্টা দিবারাত্র এভাবেই মানুষের পাশে দাঁড়িয়ে মানুষের বিপদে সাহায্য করছেন রেড ভলেন্টিয়ার্স এর কর্মীরা।
Related Articles
পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে তৃণমূলের প্রতিবাদ মিছিল হাওড়ায়।
হাওড়া , ৬ জুলাই:- পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সোমবার সকালে প্রতিবাদ মিছিল হয় হাওড়াতেও। ৩৭ নং ওয়ার্ড তৃণমূল কংগ্রেস ও তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে প্রায় হাজারের বেশি তৃণমূলের কর্মী সমর্থক ওই প্রতিবাদ মিছিলে অংশ নেন। জেলা নেতা সুশোভন চট্টোপাধ্যায় থেকে শুরু করে অন্যান্য নেতৃবৃন্দ মিছিলের নেতৃত্বে ছিলেন। ওই মিছিল শিবপুর বাজার থেকে শুরু হয়ে কাজিপাড়া, ক্ষেত্র […]
টাকা না দেওয়ায় মাকে ভোজালি দিয়ে কুপিয়ে খুন করল ছেলে।
নদিয়া,১৩ মে:- টাকা না দেওয়ায় মাকে ভোজালি দিয়ে এলোপাথারি কুপিয়ে খুন করল ছেলে।ঘটনাটি ঘটেছে নদীয়ার কৃষ্ণনগর কোতোয়ালি থানার অঞ্জনা পাড়া এলাকায়। সূত্রের খবর, নদীয়ার কৃষ্ণনগর কোতোয়ালি থানার অঞ্জনা পাড়া এলাকার বাসিন্দা প্রতিভা সাহা বয়স 60 বছর, সকালে বাড়িতে কাজ করছিলেন, সেই সময় আচমকা তার বড় ছেলে কল্যাণ সাহা বয়স 40 বছর, একটি ভোজালি নিয়ে প্রতিভা […]
টহলরত পুলিশের তৎপরতায় এটিএম লুটে বাঁধা চুঁচুড়ায়।
সুদীপ দাস , ১৩ ডিসেম্বর:- টহলরত পুলিশের তৎপরতায় এটিএম লুটে বাঁধা। তবে পুলিশের নজর এড়িয়ে চম্পট দিলো দুষ্কৃতিরা। শনিবার গভীর রাতে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে চুঁচুড়া থানার অন্তর্গত শরৎসরনী এলাকায়। এদিন রাতে প্রতিদিনকার মত রাস্তায় টহল দিচ্ছিলো পুলিশ। কানাড়া ব্যাঙ্কের শরৎসরনী শাখার নীচে অবস্থিত এটিএমে সেসময় লুটের চেষ্টা চালাচ্ছিলো জনা তিনেক দুষ্কৃতি। পুলিশের সন্দেহ হওয়ায় তড়িঘড়ি […]






