কলকাতা , ১০ মে:- নিউ টাউন এবং সেক্টর ফাইভ এলাকায় নির্মাণ শিল্পের সঙ্গে যুক্ত শ্রমিকদের বিনামূল্যে ভ্যাকসিন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে স্থানীয় প্রশাসন৷ ওই এলাকার দায়িত্বে থাকা সংস্থা নিউ টাউন কলকাতা উন্নয়ন পর্ষদ এবং নব দিগন্ত শিল্প তালুকের পক্ষ থেকে সেখানে কর্মরত শ্রমিকদের তালিকা তৈরির কাজ চলছে৷ আগামী দিন সাতেকের মধ্যে এই কাজ শেষ হবে বলে আশা করা হচ্ছে৷ এর পরেই নির্মাণ স্থলের পাশা কাছাকাছি ক্যাম্প করে ভ্যাকসিন দেওয়া শুরু করা হবে বলে জানা গেছে৷ ওই দুই সংস্থার পক্ষ থেকে চেয়ারম্যান দেবাশিস সেন বলেন যে নিউটাউন এবং সেক্টর ফাইভ এলাকায় প্রচুর মানুষ নির্মাণ কাজে যুক্ত৷ এরা বিভিন্ন জেলা থেকে কাজে এসেছেন৷ বর্তমান পরিস্থিতিতে তারা নিজের এলাকায় গিয়ে ভ্যাকসিন নিতে পারবেন না৷ এই কারণেই ওইসব শ্রমিকদের জন্য ভ্যাকসিন ক্যাম্প করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷
Related Articles
ভবিষ্যতের লিয়েন্দার-সানিয়ার খোঁজে হুগলিতে বিটিএ।
সুদীপ দাস, ২ জানুয়ারি:- এ রাজ্য থেকে ভাল টেনিস খেলোয়ার তৈরির লক্ষ্যে বেঙ্গল টেনিস অ্যাসোসিয়েশন নতুন একটি প্রকল্প গ্রহন করেছে। “ফিউচার কিডস স্কিম” নামক এই স্কলারশিপ প্রকল্পে সমগ্র রাজ্য থেকে প্রতিভাবান খুদেদের নিয়ে আগামিদিনের টেনিস তারকা তৈরি করার লক্ষ্য নেওয়া হয়েছে। প্রথম বছরেই চুঁচুড়া থেকে ১১বছরের স্বপনীল ঘোষ এবং ১২বছরের প্রিয়াংশু চক্রবর্তী এই দু’জন ফিউচার […]
পুজোর আগে যুদ্ধকালীন তৎপরতায় রাস্তা সরানোর নির্দেশ নবান্নর
কলকাতা, ২৪ সেপ্টেম্বর:- পুজোর কাউন্টডাউন শুরু হয়ে গেছে। অথচ বিরূপ আবহাওয়ার কারণে এখনও রাস্তায় বর্ষার ক্ষত মেরামত সম্ভব হয়নি। এবার তাই যুদ্ধকালীন তৎপরতায় পুজোর আগে গোটা রাজ্যের ছোট বড় সমস্ত সমস্ত রাস্তা সারাইয়ের নির্দেশ দিল রাজ্য সরকার। পুরসভা ও পঞ্চায়েতের পাশাপাশি পূর্ত ও সেচ দপ্তরকে তাদের হাতে থাকা রাস্তা অবিলম্বে মেরামতির নির্দেশ দিয়েছে নবান্ন। সরকারি […]
পানিঘাটায় ৫ বছরের ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগে গ্রেফতার স্কুল শিক্ষক।
দার্জিলিং,৪ ডিসেম্বর:- মিরিক ব্লকের পানিঘাটার লোহাগড় ট্রি ইস্টটেট প্রাথমিক বিদ্যালয়ে ৫ বছরের ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগে গ্রেপ্তার ওই স্কুলেরই শিক্ষক। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল গোটা এলাকায়। জানা গিয়েছে গত সপ্তাহের শুক্রবার যখন ওই স্কুলছাত্রী গোট ঘটনার কথা তার মাকে খুলে বলেন। এরপর ওই ছাত্রীর মা ওই স্কুলের প্রধান শিক্ষক তেসরিং দোরজে ল্যাপচাকে বলেন। […]





