কলকাতা , ৮ মে:- পশ্চিমবঙ্গ রাজ্য বিধানসভার স্পিকার নির্বাচন হয়ে গেল আজ শনিবার। মমতা বন্দোপাধ্যায় নেতৃত্বাধীন তৃতীয় সরকারের তৃতীয় বারের মত স্পিকার নির্বাচিত হলেন বিমান বন্দোপাধ্যায়। বিমান বাবুর নির্বাচন ছিল নিয়মতান্ত্রিক সময়ের অপেক্ষা মাত্র। ভোটাভুটিতে ভোটদানে বিরত থাকেন আই এস এফ থেকে নির্বাচিত সংযুক্ত মোর্চার একমাত্র বিধায়ক পীরজাদা মহম্মদ নওসাদ সিদ্দিকী। ভোট পপরবর্তী রাজনৈতিক হিংসার প্রতিবাদেই তাঁর ভোটদানে বিরত থাকা।অবশ্য সৌজন্যতা দেখানোর ক্ষেত্রে কোন ত্রুটি রাখেননি তিনি।স্পিকার নির্বাচিত হওয়ার পর পুষ্পস্তবক দিয়ে শুভেচ্ছা জানিয়ে বিমান বাবুকে রাজ্যের বর্তমান রাজনৈতিক হিংসা নিয়ে অবহিত করান নওসাদ সিদ্দিকী। তিনি স্পিকারের কাছে এ বিষয়ে হস্তক্ষেপও দাবি করেন।এক প্রশ্নের উত্তরে নওসাদ সাহেব সরকার পক্ষ,শাসক দল এবং প্রশাসনিক কর্তাদের রাজধর্ম পালন করার আহ্বান জানান।
Related Articles
দাদার অনুগামী পোস্টার পড়ল এবার হরিপালে।
হুগলি , ২১ নভেম্বর:- ‘আমরা দাদার অনুগামী’। শুভেন্দু অধিকারীর নামে পোস্টার পড়ল হরিপালে। পোস্টারে লেখা রয়েছে, তোমার সাথেই কাটবে জীবন, তোমার মতই যত আসুক ঝঞ্ঝা-ঝড় প্লাবন, তোমার পথই পথ। তবে পোস্টার দেওয়া নিয়ে হরিপালের তৃনমূলের জয়হিন্দ বাহিনীর সভাপতি সরুপ মিত্র বলেন, রাতের অন্ধকারে যাঁরা শুভেন্দু অধিকারীর অনুগামী বলে পোস্টার মারে, তারা আসলে বিজেপির কর্মী। নন্দীগ্রামে […]
এক টাকায় ব্যাগ ভর্তি বাজার হাওড়ায় তৃণমূলের উদ্যোগে।
হাওড়া, ১৩ জুলাই:- মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শকে সামনে রেখে শিবপুর কেন্দ্র তৃনমূল কংগ্রেস কমিটির আহ্বায়ক চন্দন কান্তি চক্রবর্তী ও তৃণমূল নেতা সৌমেন ব্যানার্জীর উদ্যোগে মঙ্গলবার সকালে বালিটিকুরী মুক্তরাম হাইস্কুলে। এলাকার অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা পরিবারগুলোর জন্য “এক টাকায় ব্যাগ ভর্তি বাজার” কর্মসূচির আয়োজন করা হয়। ওই কর্মসূচিতে দেড় হাজার পরিবারের হাতে এদিন আলু-পেঁয়াজ থেকে শুরু করে সবজি, […]
এডমিট কার্ড না আসায় মাধ্যমিক পরীক্ষায় বসতে পারল না ১৩ জন ছাত্র।
উঃ২৪পরগনা, ৭ মার্চ:- মাধ্যমিক পরীক্ষার প্রথম দিনেই ১৩ জন ছাত্র পরীক্ষা দিতে না পারায় বিক্ষোভ দেখালো আগরপাড়া মহাজাতি বালক বিভাগে। ঘটনাটি ঘটেছে আগরপাড়া নীলগঞ্জ রোডের মহাজাতি বয়েজ স্কুলের গেটে। আগরপাড়া নেতাজি শিক্ষায়তনের ১৩ জন ছাত্র এডমিট কার্ড আসেনি সেই ১৩ জন ছাত্র এবং অভিভাবকরা আগরপাড়া মহাজাতি বিদ্যালয় পরীক্ষার সেন্টারে আসে পরীক্ষা দেবার জন্য। কিন্তু স্কুল […]







