হুগলি , ৪ মে:- সিঙ্গুরে প্রথমবার বেচারাম মান্না নির্বাচনে জয়লাভ করায় আজ সকালে সিঙ্গুরের বৃহন্নলা সম্প্রদায়ের তরফে ফুল মালা দিয়ে বরণ করল রতনপুর গ্রামের বাড়িতে বিধায়ক বেচারাম মান্না কে। সঙ্গে তার স্ত্রী হরিপালের বিধায়ক ডা: করবী মান্না কে সবুজ আবির মাখিয়ে এদিন বরণ করে নেয় বৃহন্নলারা। সিঙ্গুর বিধানসভা কেন্দ্র থেকে চার বারের তৃনমূল কংগ্রেসের বিধায়ক রবীন্দ্রনাথ ভট্টাচার্য সম্প্রতি বিজেপি প্রার্থী হয়ে সিঙ্গুর বিধানসভা কেন্দ্র থেকে নির্বাচনে প্রতিদন্দীতা করেন। তার বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের প্রার্থী বেচারাম মান্না জয়লাভ করে সিঙ্গুর বিধানসভা কেন্দ্র থেকে। পাশাপাশি তার স্ত্রী হরিপাল বিধানসভা কেন্দ্র থেকে নির্বাচনে জয়লাভ করেছেন। তাই খুশির বার্তা নিয়ে স্বামী-স্ত্রী কে বরণ করে নেয় সিঙ্গুরের বৃহন্নলা সম্প্রদায়।
Related Articles
রাজ্যে তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে প্রভূত নতুন বিনিয়োগের সম্ভাবনা তৈরি হয়েছে – মুখ্যমন্ত্রী।
কলকাতা , ৩ ডিসেম্বর:- রাজ্যে তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে প্রভূত নতুন বিনিয়োগের সম্ভাবনা তৈরি হয়েছে বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দাবি করেছেন। নবান্ন থেকে আজ ভার্চুয়াল মাধ্যমে ইনফোকম ২০২০-র উদ্বোধন মুখ্যমন্ত্রী বলেন, তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে রাজ্যে প্রচুর বিনিয়োগ আসছে। উইপ্রো আরও ৫০০ কোটি টাকা বিনিয়োগ করবে। কগনিজেন্ট নিজেদের কর্মীসংখ্যা বাড়াচ্ছে। এরজন্য় ১০০ একর জমি এর জন্য চাওয়া হয়েছে। সিলিকন […]
কোন্নগরের দুষ্কৃতী দৌরত্ব বাড়ায় ফাড়ির ওসিকে ধমক সাংসদের
হুগলি, ১৪ আগস্ট:- কোন্নগরে ঘটা সম্প্রতি গুন্ডারাজ এর ঘটনায় পুলিশ ইতিমধ্যে কোন্নগর থেকে গ্রেপ্তার করেছে দুই কুখ্যাত দুষ্কৃতীকে। এই ঘটনার পরেই শ্রীরামপুরের সংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি এসেছিলেন কোন্নগরে একটি রক্তদান শিবিরে সেখানে এসে আগে বলতে শোনা গেল গুন্ডারাজ কোনোমতেই বরদাস্ত করবেন না তিনি। কড়া পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন সংসদ। এই বিষয়ে সাংসদ করলেন বন্দ্যোপাধ্যায় বলেন, […]
কলকাতা বন্দর এলাকায় গাড়ির যানজট আটকাতে বন্দর কর্তৃপক্ষ নতুন অ্যাপ চালু করেছে।
কলকাতা , ১৯ নভেম্বর:- কলকাতা বন্দর এলাকায় গাড়ির যানজট আটকাতে বন্দর কর্তৃপক্ষ নতুন অ্যাপ চালু করেছে। GOCON নামের এই অ্যাপ থেকে বন্দরে কন্টেনার চলাচল মসৃণ করে যানজট সমস্যা সমাধান করা যাবে বলে আশা করা হচ্ছে। কলকাতা বন্দরের চেয়ারম্যান বিনীত কুমার জানিয়েছেন, অ্যাপ ভিত্তিক ট্যাক্সি পরিষেবার ধাঁচে এই অ্যাপ তৈরি করা হয়েছে। বন্দরে প্রতিদিন একসঙ্গে ১৫০০ […]







