কলকাতা , ২৮ এপ্রিল:- করোনা আক্রান্ত হয়ে প্রার্থীর মৃত্যুর ঘটনায় নির্বাচন কমিশনের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের অভিযোগ দায়ের করল তার পরিবার। খড়দায় মৃত তৃণমূল কংগ্রেস প্রার্থী কাজল সিনহার স্ত্রী আজ উপ নির্বাচন কমিশনার সুদীপ জৈনের বিরুদ্ধে এই মর্মে খড়দা থানায় অভিযোগ দায়ের করেছেন। রাজ্য বিধানসভা নির্বাচনের ষষ্ঠ দফায় ২২ এপ্রিল খড়দা আসনে ভোটগ্রহণ হয়েছে। তার আগের রাতে করোনা আক্রান্ত হয়ে বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি হন খড়দার তৃণমূল কংগ্রেস প্রার্থী। কলকাতার বেলেঘাটা আইডি হাসপাতালে তিন দিন ভেন্টিলেশনে থাকার পর মৃত্যু হয় তাঁর।
Related Articles
ডেঙ্গির প্রকোপ বাড়তে থাকায় জেলা প্রশাসনকে সতর্ক করে দিল রাজ্যের স্বাস্থ্য দফতর।
কলকাতা, ৩ নভেম্বর:- রাজ্যে ডেঙ্গির প্রকোপ ফের বাড়তে থাকায় জেলা প্রশাসনকে ফের একবার সতর্ক করে দিল রাজ্যের স্বাস্থ্য দফতর। সম্প্রতি জেলা স্বাস্থ্য প্রশাসনের সঙ্গে এক পর্যালোচনা বৈঠকে ডেঙ্গি নিয়ে জেলাগুলোকে সতর্ক করে দেওয়া হয়েছে। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, করোনার মতো ডেঙ্গি নিয়েও কলকাতা আর উত্তর ২৪ পরগনা-ই স্বাস্থ্য দফতরের চিন্তার কারণ। গত সপ্তাহের রিপোর্ট বলছে, […]
করোনা আক্রান্ত রোগিদের জন্য অভিনব উদ্যোগ আরামবাগ পৌরসভার।
strong>আরামবাগ , ১৪ মে:- করোনা পরিস্থিতিতে করোনা আক্রান্ত রোগিদের জন্য অভিনব উদ্যোগ নিলো আরামবাগ পৌরসভা। করোনা আক্রান্ত রোগি অথচ বাড়িতে চিকিৎসা চলছে এমন ব্যক্তিদের বাড়িতে খাবার পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত নেয় আরামবাগ পৌর প্রশাসন। এদিন এই কাজের সুচনা হয় আরামবাগের ভবঘুরে ভবনে।উপস্থিত ছিলেন আরামবাগ পৌরসভার প্রশাসক স্বপন নন্দী, আরামবাগের প্রাক্তন বিধায়ক কৃষ্ণ চন্দ্র সাঁতরা সহ অন্যান্য […]
তৃণমূল ও জয়হিন্দ বাহিনীর যৌথ উদ্যোগে বৃক্ষরোপণ কানাইপুরে।
হুগলি, ১০ অক্টোবর:- কানাইপুর নপরা প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ করলো তৃণমূল কংগ্রেস ও তৃণমূলের জয় হিন্দ বাহিনী। এমনিতেই এই স্কুলের সরকারি বড় বড় গাছ স্কুল ও পঞ্চায়েতে না জানিয়েই কেটে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় পঞ্চায়েত সদস্যার স্বামী পিন্টু খাড়ার বিরুদ্ধে। ইতিমধ্যেই স্কুল কতিপক্ষ থেকে শুরু করে পঞ্চায়েত ও বিজেপি দলের তরফ থেকে পুলিশ প্রশাসনের […]










