দুর্গাপুর, ২৮ এপ্রিল:- পশ্চিম বর্ধমানের জেলা শাসকের সাথে কোভিড নিয়ে বৈঠক শেষে বুধবার সন্ধ্যেতে দুর্গাপুর স্টেশন বাজারে অভিযানে খোদ দুর্গাপুরের মহকুমা শাসক অর্ঘ্যপ্রসূন কাজী। কোকওভেন থানার পুলিশকে সাথে নিয়ে এইদিন এই অভিযান চালান দুর্গাপুরের মহকুমা শাসক। বাজারে আসা সাধারণ মানুষ যারা মাক্স পড়েননি তাদের নিজের হাতে ধরলেন মহকুমা শাসক অর্ঘ্যপ্রসূন কাজী। প্রায় বারো জনকে সরকারী বিধি না মানার দায়ে আটক করা হলো। দুর্গাপুরের মহকুমা শাসক অর্ঘ্যপ্রসূন কাজী জানিয়েছেন, ধারাবাহিকভাবে এই অভিযান চলবে, কারণ পরিস্থিতি ভয়ঙ্কর।
Related Articles
নির্মাণ কাজের সঙ্গে যুক্ত অন্য রাজ্যের শ্রমিকদের জন্য আবাসন তৈরির সিদ্ধান্ত সরকারের।
কলকাতা, ১২ মে:- নির্মাণ কাজের জন্য এ রাজ্যে বাইরে থেকে আসা শ্রমিকদের জন্য শ্রমিক অবসান তৈরী করবে রাজ্য সরকার। নব নিযুক্ত পরিবহন ও আবাসন মন্ত্রী ফিরহাদ হাকিম আজ সংবাদিকদের বলেন, বাইরে থেকে আসা চুক্তির ভিত্তিতে আসা শ্রমিকদের থাকার জন্য কোলকাতা ও জেলায় এই আবাসন তৈরী করা হবে। ফিরহাদ হাকিম আরো বলেন, এই প্রকল্পের আওতায় যে […]
এন,আর,এস এর পর আর,জি,করের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান হলেন ডা: সুদীপ্ত রায়।
তরুণ মুখোপাধ্যায়, ৯ সেপ্টেম্বর:- হুগলি স্বাস্থ্য ক্ষেত্রে আবারো একটা বড় দায়িত্ব পেলেন বিধায়ক ডক্টর সুদীপ্ত রায়। হেল্থ এন্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট থেকে তাকে আর,জি,কর মেডিকেল কলেজের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান করা হলো। এর কিছুদিন আগেই নীলরতন সরকার মেডিক্যাল কলেজের এই দায়িত্ব দেয়া হয়েছে। চিকিৎসক ডক্টর সুদীপ্ত রায় আর,জি,কর মেডিকেল কলেজের প্রাক্তনী। ভারতবর্ষের চিকিৎসক দের সবচেয়ে […]
কালীপূজার রাতে লিলুয়ায় কাঠের মিলে ভয়াবহ আগুন।
হাওড়া , ১৫ নভেম্বর:- হাওড়ার লিলুয়ায় শনিবার কালীপূজার রাতে একটি কাঠের মিলে ভয়াবহ আগুন লাগে। দমকলের ৫টি ইঞ্জিন কয়েক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। বাজির আগুন থেকে আগুন লেগেছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। জানা গেছে, স্থানীয় কোনা মোড়ে শনিবার কালীপুজোর রাতে ওই কাঠ চেরাই মিলে ভয়াবহ আগুন লাগে। দমকল সূত্রে খবর, প্রাথমিকভাবে মনে করা […]









