হুগলি , ২৪ এপ্রিল:- আরামবাগ হসপিটালের ভেতরে অনশনে বসলেন করোনার কর্মরত কর্মীরা। ওই কর্মীদের বক্তব্য আমরা যে এক বছর ধরে করোনা রোগীদের দেখভাল করে এসেছি এখন আমাদেরকেই বহিষ্কার করা হচ্ছে। এ বিষয়ে কেউ পদক্ষেপ নিচ্ছে না। এক বছর ধরে করোনা মহামারী বেড়েছিল সেই সময় আমরা এই ২২ জন কর্মী জোটবদ্ধ হয়ে কাজ করেছিলাম। আর সেই সময় বাড়ির লোক পরিবার-পরিজন কেউ আমাদের সাথে মিশতো না। আর এখন যদি আমাদেরকে বহিষ্কার করে দেওয়া হয় তাহলে আমরা কোথায় যাব। তার জন্য তাদের যেন করোনার রোগী দেখভালের কাজ দেওয়া হয় সেই কাজ যেন স্থায়ী হয়ে থাকে। এই নিয়ে তাদের অনশন চলছে আরামবাগ হসপিটালে।
Related Articles
প্রাক্তন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন।
কলকাতা, ২৬ অক্টোবর:- রাজ্যের প্রাক্তন মুখ্যসচিব তথা মুখ্যমন্ত্রীর প্রধান উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায় সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইবুনালের প্রিন্সিপাল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। গত ২৮ মে প্রধানমন্ত্রীর পর্যালোচনা মিটিংয়ে উপস্থিত না থাকার কারণে আলাপন বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ডিসিপ্লিনারি প্রসিডিং শুরু করে কেন্দ্রীয় কর্মীবর্গ দফতর। প্রাক্তন মুখ্য সচিব সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে ক্যাটের কলকাতা বেঞ্চের দ্বারস্থ […]
করোনা সংক্রমণ থেকে সুস্থতার হার ৯২ দশমিক ৪৫ শতাংশে পৌঁছেছে।
কলকাতা , ১৯ নভেম্বর:- রাজ্যে করোনা সংক্রমণ থেকে সুস্থতার হার ৯২ দশমিক ৪৫ শতাংশে পৌঁছেছে। অন্যদিকে গত চব্বিশ ঘণ্টায় নতুন করে তিন হাজার ৬২০ জন করোনায় সংক্রমিত হওয়ায় এখনও পর্যন্ত মোট ৪ লাখ ৪৫ হাজার ৫৪৫ জন এই রোগে সংক্রমিত হলেন। তার মধ্যে ৪ লাখ ১১ হাজার ৭৫৯ জন সুস্থ হয়ে উঠেছেন। গত ২৪ ঘন্টায় […]
থানার সামনে ভারতমাতার ছবি নিয়ে পুজো করতে এসে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হলো বিজেপি কর্মী সমর্থকদের।
হাওড়া,২৬ জানুয়ারি:- থানার সামনে ভারতমাতার ছবি নিয়ে পুজো করতে এসে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হলো বিজেপি কর্মী সমর্থকদের। রবিবার হাওড়ায় বিজেপির তরফ থেকে বিভিন্ন থানার সামনে ভারতমাতা পূজোর কর্মসূচি নেওয়া হয়। বিজেপি কর্মীরা আসার অনেক আগে থেকেই পুলিশ বিভিন্ন থানার সামনে ব্যারিকেড করে রাখে। যদিও বিজেপি কর্মীরা আসার পর পুলিশের সঙ্গে তাদের ধস্তাধস্তি হয়। পুলিশ বিজেপি […]







