কলকাতা , ২৩ এপ্রিল:- দেশের করোনা পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রীর ডাকা আজকের বৈঠকে তাকে আমন্ত্রণ জানানো হয়নি বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি অভিযোগ করেছেন। আজকের বৈঠকে ডাকা হলে তিনি উপস্থিত থাকতেন বলেও মুখ্যমন্ত্রী জানান। দুর্গাপুরে আজ এক সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী রাজ্যের করোনা মোকাবিলার কৌশল নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন। সেখানে রাজ্যে করনার বাড়বাড়ন্তের জন্য কেন্দ্রীয় সরকার এবং কেন্দ্রের শাসক দল বিজেপির দিকে তিনি অভিযোগের আঙ্গুল তুলেছেন। এ রাজ্যের প্রাপ্য অক্সিজেন ও কেন্দ্রীয় সরকার বাইরের রাজ্য পাঠিয়ে দিচ্ছে বলে অভিযোগ করে মুখ্যমন্ত্রী বলেন রাজ্যে অক্সিজেনের যোগান অব্যাহত রাখতে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। শিল্পের জন্য অক্সিজেন সরবরাহ বন্ধ রাখা হয়েছে।
Related Articles
বড়দিনের আগে ব্যান্ডেল চার্চের সামনের মেলায় আগুন,ভষ্মিভূত একাধিক দোকান।
হুগলি, ২২ ডিসেম্বর:- দুদিন পর বড় দিন। সেজে উঠছে ব্যান্ডেল চার্চ।প্রতি বছরই বড় দিনের মেলা বসে ব্যান্ডেল চার্চের সামনে। সেই মেলার সাতটি দোকানে আগুন লেগে পুরে ছাই হয়ে যায়।ছোটোদের খেলনা, ইমিটেশান,চশমা, চুরি মনোহারির দোকানের পসরা নিয়ে বসেন ব্যবসায়ীরা। স্থানীয়রা জানান গতকাল রাত একটা দশ নাগাদ আগুন লাগে। স্থানীয় কালিতলা জেলেপারার বাসিন্দারা জল দিয়ে আগুন নেভানোর […]
চলছে ভারত-পাক ম্যাচ, ভারতের জয় প্রার্থনা করে যজ্ঞ হাওড়ায় হনুমান মন্দিরে।
হাওড়া, ২৩ ফেব্রুয়ারি:- আজ ভারত-পাকিস্তান ক্রিকেট ম্যাচে ভারতের জয় প্রার্থনা করে দক্ষিণ হাওড়া কোলডিপো এলাকার হনুমান মন্দির প্রাঙ্গণে বিশেষ পুজো অনুষ্ঠিত হলো। ভারতীয় ক্রিকেট টিমের খেলোয়ারদের ছবি ও জাতীয় পতাকা লাগানো হয়। বিশেষ পুজো অনুষ্ঠানে যজ্ঞ করে ঠাকুরের কাছে ভারতীয় ক্রিকেট টিমের জয় লাভের জন্য কামনা করা হয়। যাতে ভারত পাকিস্তানের বিরুদ্ধে এই ম্যাচে বিপুল […]
মাধ্যমিকের মেধা তালিকা বদলে গেল।
কলকাতা, ১ জুলাই:- রিভিউ ও স্ক্রুটিনির ফল প্রকাশের পর বদলে গেল এ বছরের মাধ্যমিকের মেধা তালিকা। মাধ্যমিকের ফলাফলে প্রথম দশে নাম ছিল ১১৮ জনের। নতুন মেধা তালিকায় আরও ৪ জনের নাম যুক্ত হওয়ায় সেই সংখ্যা বেড়ে হয়েছে ১২২। আগের মেধা তালিকায় ৬৯১ নম্বর পেয়ে তৃতীয় স্থানে ছিলেন মালদা রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দিরের ছাত্র মেহেদি হাসান। ১ […]






