শিলিগুড়ি , ২৩ এপ্রিল:- বৃহস্পতিবার গভীর রাতে গোপন সূত্রের খবরের ভিত্তিতে শিলিগুড়ি মহকুমার ফাঁসিদেওয়া ব্লকের ভুরিয়াখালিতে অভিযান চালায় বিধাননগর থানার পুলিশ। এরপর সেখানে একটি বালি বোঝাই ট্রাক আটক করে। এবং চাকের কাছে বৈধ কাগজপত্র দেখাতে বলা হয়। কিন্তু চালক কোন বৈধ কাগজপত্র দেখাতে না পাড়ায় ওই ট্রাকের চালক ও খালাসিকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। ধৃতদের নাম সাজীত আজহার(৩৫) মুকসুদ আলম(২৫)। দুজনেই উত্তর দিনাজপুর জেলার দোলুয়ার বাসিন্দা। ধৃত দুজনকে এদিন শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়। বিধাননগর থানার পুলিশ সূত্রে খবর অবৈধ বালি বোঝায় ট্রাকের বিরুদ্ধে লাগাতার অভিযান চালানো হবে।
Related Articles
এক দেশ , এক রেশন কার্ড তৈরির কাজ দ্রুত শেষ হবে আশা প্রকাশ মুখ্যমন্ত্রীর।
কলকাতা, ১৪ জুন:- রাজ্যে এক দেশ এক রেশন কার্ড তৈরীর কাজ সন্তোষজনকভাবে এগোচ্ছে বলে রাজ্য সরকার জানিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ নবান্নে বিভিন্ন জেলার জেলাশাসক, পুলিশ সুপার এবং খাদ্য দপ্তরের আধিকারিকদের সঙ্গে বিভিন্ন প্রকল্পের অগ্রগতি নিয়ে ভার্চুয়াল বৈঠক করেন। পরে সাংবাদিকদের তিনি বলেন কিছু আধার কার্ড তৈরির কাজ বাকি আছে আগামী তিন মাসের মধ্যে তা […]
আকাশছোঁয়া আলু বীজের দাম , মাথায় হাত আলুচাষিদের।
বাঁকুড়া, ২৯ অক্টোবর:- এই মুহূর্তে বস্তাপ্রতি আলু বীজের দাম ৪০০০ টাকা রীতিমতো মাথায় হাত পড়েছে জেলার আলুচাষিদের। বাঁকুড়া জেলা কৃষিনির্ভর বেশিরভাগ সাধারণ মানুষ চাষবাসের ওপরেই তাদের জীবিকা নির্বাহ করে থাকেন। কিন্তু ৫০ কেজি বস্তা আলু বীজের দাম এই মুহূর্তে ৪০০০ টাকা এত দাম দিয়ে বীজ কিনে কিভাবে আলু চাষ করবেন তাই ভেবেই রাতের ঘুম ছুটেছে […]
অকাল বৃষ্টিতে আলু চাষের জমি জলের তলায়,ক্ষতির আশঙ্কায় হুগলির আলু চাষীরা।
হুগলি, ৮ ডিসেম্বর:- হুগলিতে এখন ভরা রবি মরসুম।আর এখন মাঠে মাঠে আলু চাষের সময়। হুগলি জেলায় এবার ৯১ হাজার হেক্টর জমিতে আলু চাষের লক্ষমাত্রা নেওয়া হয়েছে। তার পঞ্চাশ শতাংশ জমিতে আলু বসানো হয়েছে গেছে। খরিফের ধান তুলে আলু বসানোর কাজ চলছে সিঙ্গুর, হরিপাল, পোলবা-দাদপুর, পান্ডুয়া, ধনিয়াখালী সহ বিভিন্ন ব্লকে। ডিসেম্বরে যখন ঠান্ডা পরতে শুরু হয় […]




