হাওড়া , ২০ এপ্রিল:-বাইকে করে আসা বহিরাগত তিন যুবক যুবতীর মদ্যপ অবস্থায় অশালীন আচরণের প্রতিবাদ জানিয়েছিলেন এলাকার বাসিন্দারা। আর এই নিয়েই গন্ডগোল শুরু হয়। সেখানে জড়ো হয়ে যান প্রচুর লোকজন।কথা কাটাকাটি থেকে বিবাদে জড়িয়ে পড়ে দুই পক্ষ। সোমবার রাতে এই ঘটনায় হাওড়ার লিলুয়ার কোনা মোড়ে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। ইটবৃষ্টি থেকে শুরু করে ভাঙা বোতল ছোঁড়া হয়। ভাঙচুর হয় এলাকার দোকানপাট। সংঘর্ষের ঘটনায় বেশ কয়েকজন জখম হন। খবর পেয়ে লিলুয়া থানা থেকে বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। নামানো হয় র্যাফ। এরপরই এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। হাওড়া সিটি পুলিশের ডিসি নর্থ জানান, স্থানীয় একটি ঘটনাকে কেন্দ্র করেই এই ঘটনা। এর সঙ্গে রাজনৈতিক বিষয় নেই। এখন পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক। কেউ অভিযোগ না জানালে পুলিশ সুয়োমোটো কেস করবে। অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে।
Related Articles
আম্বেদরের ৬৩তম মৃত্যুবার্ষিকীকে স্বরণ করে
হুগলি,৬ ডিসেম্বর:- ভারতের সংবিধান প্রনেতা ডঃ বি.আর আম্বেদরের ৬৩তম মৃত্যুবার্ষিকীকে স্বরণ করে অল ইন্ডিয়া এসসি-এসটি রেলওয়ে এম্পলয়িজ এ্যাসোসিয়েশনের ব্যান্ডেল শাখার উদ্যোগে ১১তম বর্ষের স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হলো। ব্যান্ডেল কমিউনিটি হলে আয়োজিত এই শিবিরে উপস্থিত হয়েছিলেন হাওড়া ডিভিশনের এডিআরএম এম.এল মীনা। পাশাপাশি উপস্থিত হয়েছিলেন রেলের অন্যান্য আধিকারিকরা। সকাল থেকেই বিপুল উৎসাহ উদ্দীপনায় এই শিবির অনুষ্ঠিত […]
আমাকে বন্দুক দেখালে আমি বন্দুকের সিন্দুক দেখাই পুড়শুড়ার সভা থেকে হুঙ্কার মমতার।
হুগলি , ২৫ জানুয়ারী:- যারা অনেক টাকা করছে তারা বিজেপিতে পালিয়ে যাচ্ছে, বিজেপির ওয়াশিং মেশিনে সাদা হয়ে যাচ্ছে। তবে যারা যাচ্ছ যাও আগামী দিনে তৃণমূল আর তোমাদের আর নেবে না, বলে কড়া বার্তা দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ হুগলির পুড়শুড়ার সেকেন্দারপুরে তৃণমূলের দলীয় সভায় থেকে একথা বলেন তিনি পাশাপাশি তিনি জানান নেতাজির অনুষ্ঠানে কয়েকটা […]
বাবার শেষকৃত্যের দিনই গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী ছেলে।
নদীয়া,২৫ ফেব্রুয়ারি:- বাবার শেষকৃত্যের দিনই গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী ছেলে। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে নদীয়া শান্তিপুর থানার কন্দখোলা গ্রামে। সূত্রের খবর নদীয়া শান্তিপুর থানার গ্রাম পঞ্চায়েতের কন্দ খোলার বাসিন্দা তিমির শেঠের বয়স জনিত কারণে মৃত্যু হয়। অভিযোগ, সোমবার বাড়ি থেকে শ্মশানের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার সময় তিমির শেঠের নাতিরা মৃতদেহ কাঁধে নিয়ে রওনা হয়। ঠিক তখন ছেলে […]






