কলকাতা, ১৬ এপ্রিল:- করোনা রোগীদের এবার থেকে ভিডিও কলিং এর মাধ্যমে চিকিৎসা পরিষেবা দেওয়ার সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। শুক্রবার স্বাস্থ্য দপ্তরের সঙ্গে একটি উচ্চ পর্যায়ের বৈঠক করেন মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায় ওই বৈঠকে সিদ্ধান্ত হয়েছে ভিডিওর মাধ্যমে আইসোলেশন এ থাকা রোগীদের দেখে চিকিৎসকরা প্রয়োজনমতো ওষুধ দেবেন। এদিন রাজ্যের সব বেসরকারি হাসপাতাল কে কোভিদ চিকিৎসার জন্য নির্দিষ্ট করে যা সোজ্জা রয়েছে, তার চেয়ে ও ২৫ শতাংশ বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে। সরকারি হাসপাতালে ২০ শতাংশ বাড়াতে হবে। ই এস আই হাসপাতালগুলিতে ১০০০ সজ্জা বাড়াতে নির্দেশ দেওয়া হয়েছে। পুলিশ হাসপাতাল গুলি কে পুলিশ দের জন্য ই safe home হিসেবে তৈরি রাখতে বলা হয়েছে। কেন্দ্রীয় বাহিনী জওয়ান দের মধ্যে আর টি পিসি আর টেস্ট বাড়ানোর ওপর জোর দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
Related Articles
রাজ্যপালের ডাকে সাড়া দিয়ে রাজভবনে গেলেন মুখ্যসচিব ও স্বরাষ্ট্র সচিব।
কলকাতা, ১১ ডিসেম্বর:- রাজ্যপাল জগদীপ ধানখড়ের ডাকে সাড়া দিয়ে মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী এবং স্বরাষ্ট্র সচিব ভগবতী প্রসাদ গোপালিকা শনিবার বিকালে রাজভবনে গিয়ে তাঁর সঙ্গে দেখা করেন। রাজ্যপাল নিজেই টুইট করে জানিয়েছেন সেকথা। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের সাম্প্রতিক নির্দেশিকার প্রেক্ষিতে বিএসএফ ও রাজ্য পুলিশের মধ্যে সুষ্ঠু সমন্বয় সাধন নিয়ে তাঁদের আলোচনা হয়েছে বলে টুইট করে জানান রাজ্যপাল। […]
বেলুড় মঠে আজ থেকে দু’দিনের সর্বভারতীয় যুব সম্মেলন।
হাওড়া, ২৫ ডিসেম্বর:- রামকৃষ্ণ মিশনের ১২৫তম বর্ষপূর্তি উপলক্ষ্যে আজ থেকে ২ দিন ব্যাপী অল ইন্ডিয়া ইউথ কনভেনশন উদযাপিত হচ্ছে বেলুড় মঠে। ২৫ ও ২৬ ডিসেম্বর দিনভর থাকছে বিভিন্ন অনুষ্ঠান। সোমবার সকাল থেকে ভক্তের ঢল নেমেছে বেলুড় মঠে। রামকৃষ্ণ মিশনের ১২৫তম বর্ষপূর্তি উপলক্ষ্যে বিগত একবছর ধরেই বিশ্বের নানা প্রান্তে বিভিন্ন অনুষ্ঠান পালিত হয়েছে বেলুড় মঠের তরফে। […]
নয়া কৃষি আইনের মাধ্যমে পরাধীন ভারতবর্ষের নতুন রূপ তৈরী করতে চাইছে কেন্দ্রের সরকার:-মহ: সেলিম
মুর্শিদাবাদ, ৪ ফেব্রুয়ারি:- সিপিআইএমের কেন্দ্রের নয়া কৃষি আইন বিরোধী এক জনসমাবেশে যোগ দিতে আজ মুর্শিদাবাদের ভগবানগোলায় আসেন সিপিআইএমের পলিটব্যুরো মেম্বার প্রাক্তন সাংসদ মহঃ সেলিম। এদিন ভগবানগোলার নসিপুরে এই সমাবেশের আগে দুটি মিছিলে অংশ নেন তিনি। তার আগে মুর্শিদাবাদের বহরমপুরে দলের জেলা কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলন করেন। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, করোনা কালে পরিযায়ী শ্রমিকদের […]





