ব্যারাকপুর , ১৪ এপ্রিল:- বুধবার সকালে কামারহাটির সংযুক্ত মোর্চা মনোনীত সিপিএম পার্থী সায়নদ্বীপ মিত্রের হয়ে শেষ প্রচারে অংশ নিলেন বামফ্রন্ট চেয়ারম্যান তথা সংযুক্ত মোর্চার আয়বাহক বিমান বসু। এদিন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু পার্থী সায়নদ্বীপকে সঙ্গে নিয়ে হুড খোলা জিপে চেপে বেলঘরিয়া বাদামতলা মোড় থেকে প্রচার শুরু করে ফিডার রোড ধরে আড়িয়াদহের নওদাপাড়া ৩৪ নম্বর বাস স্ট্যান্ড পর্যন্ত প্রায় চার কিলোমিটার পথ অতিক্রম করে প্রচার শেষ করেন। এদিন প্রচার চলাকালীন রাস্তার দু’ধারে সাধারণ মানুষের উদ্দেশ্যে বিমান বসুকে হাত নারতেও দেখা যায়। বামফ্রন্ট চেয়ারম্যান ছাড়াও এদিনের মহা মিছিলে উপস্থিত ছিলেন,সিআইটিইউ এর রাজ্য সভাপতি সুভাষ মুখার্জী,স্থানীয় বিদায়ী বিধায়ক মানস মুখার্জী,সিপিএমের জেলা কমিটির সদস্য সৈবাল ঘোষ,কংগ্রেসের রাজ্য স্তরের নেতা দিব্যেন্দু মিত্র,কল্লোল মুখার্জী সহ অন্যান্য সিপিএম ও কংগ্রেস নেতৃত্ব ছাড়াও অসংখ্য দলীয় কর্মী-সমর্থকেরা।
Related Articles
ভারত চীন সীমান্ত মধ্যে উত্তাপ কিছুটা কমার ইঙ্গিত মিলেছে।
কলকাতা , ১৬ ডিসেম্বর:- ভারত চীন সীমান্ত মধ্যে উত্তাপ কিছুটা কমার ইঙ্গিত মিলেছে। দেশের পূর্বাঞ্চলীয় সীমান্তে সেনা সমাবেশ কিছুটা কমিয়েছে চীন। কিন্তু কোনরকম গাছাড়া মনোভাব দেখাতে রাজি নয় ভারতীয় সেনা। প্রবল শীতেও চীন সীমান্তে সেনা তৎপর রয়েছে বলে জানিয়েছেন পূর্বাঞ্চলীয় সেনা অধিকর্তা লেফটেন্যান্ট জেনারেল অনিল চৌহান। বুধবার কলকাতার ফোর্ট উইলিয়ামে বিজয় দিবস অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের […]
ট্যাক্সি থেকে এক নাবালককে নামিয়ে ‘পালানো’র সময় পুলিশের হাতে আটক যুবক।
হাওড়া, ২৯ জুলাই:- ট্যাক্সি থেকে এক নাবালককে নামিয়ে ‘পালানো’র সময় পুলিশের হাতে আটক যুবক। উত্তেজনা হাওড়ার সাঁত্রাগাছি বাসস্ট্যান্ডে। রাস্তায় এক নাবালককে ট্যাক্সি থেকে নামিয়ে দিয়ে একটি মেয়েকে নিয়ে ‘পালানো’র সময় পথচারীদের হাতেনাতে ধরা পড়ে গেলো এক যুবক। ঘটনাটি ঘটেছে আজ সকালে হাওড়ার সাঁতরাগাছি বাসস্ট্যান্ডে। জানা গেছে, মেয়েটির বাড়ি সাঁতরাগাছির প্রেস কোয়ার্টার এলাকায়। যুবকের বাড়ি মুর্শিদাবাদে […]
রাজমিস্ত্রি বাবলু সিং হত্যা মামলায় তদন্তের কাজ চলছে। ফোন উদ্ধারে চলছে তল্লাশি। জানালেন হাওড়া সিটি পুলিশের ডিসি।
হাওড়া, ২৯ মে:- রাজমিস্ত্রি বাবলু সিং হত্যা মামলায় তদন্তের কাজ এগিয়ে চলছে। নিহতের মোবাইল ফোন উদ্ধারেও চলছে তল্লাশি। রবিবার সকালে হাওড়ায় এক অনুষ্ঠানে এসে একথা জানান হাওড়া সিটি পুলিশের ডিসি সেন্ট্রাল কে কান্নন। তিনি বলেন, বাবলু সিং হত্যা মামলায় মূল অভিযুক্ত বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে। ঘটনার তদন্ত চলছে। নিহতের মোবাইল এখনও উদ্ধার করা যায়নি। সেই […]





