কলকাতা , ১৪ এপ্রিল:- রাজ্যে করোনার টিকাকরণ কর্মসূচিতে গতি আনার লক্ষ্যে আরও পাঁচ লক্ষ ডোজ টিকা আজ রাজ্যে আসছে। ইতিমধ্যেই তিন লক্ষ ডোজ কোভিশিল্ড রাজ্যে এসে পৌঁছেছে।কিছুক্ষণ আগে কলকাতা বিমান বন্দরে এসে পৌঁছানোর পর সেগুলিকে বিশেষ পুলিশি নিরাপত্তায় বাগবাজারের সেন্ট্রাল স্টোরে পাঠানো হয়। সেখান থেকে আগামী কাল ও শুক্রবারের মধ্যে তা জেলায় জেলায় বণ্টন করা হবে বলে স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গেছে। অন্যদিকে আজ রাতের মধ্যেই আরও ২ লক্ষ ডোজ কোভ্যাক্সিনও রাজ্যে আসছে বলে জানা গিয়েছে।
Related Articles
শিক্ষা মানুষের মৌলিক অধিকার সুনিশ্চিত করতে পিছিয়ে পরা পড়ুয়াদের বিনা পয়সায় শিক্ষাদান করছেন সুবীর ঘোষ
হুগলি,৯ ডিসেম্বর:- মানুষের মৌলিক অধিকার। সরকারি পরিষেবায় সেই মৌলিক অধিকার মিললেও অর্থনৈতিক টানাপোড়েনে অনেক সময়ই সঠিক মেধার বহিঃপ্রকাশ ঘটে না আমাদের সমাজে। ফলে উন্নত মেধার অধিকারী হয়েও অনেক সময়ই তাঁরা সমাজের উচ্চশিখরে পৌঁছনো থেকে বঞ্চিত থাকে। তাঁদের কথা মাথায় রেখেই নিজেদের অবসর সময়কে কাজে লাগাতে নেমে পড়েছে হুগলীর বৈদ্যবাটি পুরসভার ১০ নম্বর ওয়ার্ডের কিছু মহতি […]
জন্ম থেকে দৃষ্টিহীন ছেলে ইনসাফ চেয়ে বাবার হাত ধরে ব্রিগেডে !
হুগলি, ৭ জানুয়ারি:- চুঁচুড়া কামারপাড়ার অনির্বান মুখার্জি প্রতিবন্ধী আন্দোলন সহ গণ আন্দোলনের শরিক। শিক্ষা শেষে বেকার যুবক যুবতীরা চাকরি পাচ্ছেন না তাদের জন্য পথে নেমে সোচ্চার হতে দেখা যায় তাকে। মিনাক্ষী মুখার্জির নেতৃত্বে ইনসাফ যাত্রাতেও পা মিলিয়েছিলেন অনির্বান। বামেদের ব্রিগেড সমাবেশ হলেই বাবার সঙ্গে পৌঁছে যান। আজও যুব ফেডারেশনের ডাকে ব্রিগেড সভায় বাবার হাত ধরে […]
স্বামী বিবেকানন্দের ১৬৩ তম জন্মতিথি পালন বেলুড় মঠে।
হাওড়া, ২১ জানুয়ারি:- স্বামী বিবেকানন্দের ১৬৩তম জন্মতিথি উপলক্ষে মঙ্গলবার সকাল থেকেই বেলুড় মঠের ভক্ত সমাগম হয়েছে। ভোরে স্বামীজীর মন্দিরে মঙ্গলারতির মধ্যে দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়েছে। এরপর বেদপাঠ, স্তবগান, বিশেষ পূজা ও হোমের আয়োজন করা হয়েছে। অস্থায়ী মন্ডপেও সকাল থেকেই চলছে নানা অনুষ্ঠান। স্বামীজীর ঘরেও সকাল থেকে চলছে উচ্চাঙ্গ সংগীত, ধ্রুপদ, খেয়াল, বিবেকানন্দ গীতি, কঠোপনিষদ, শাস্ত্রীয় […]





