কলকাতা , ১২ এপ্রিল:- শীতলকুচির ঘটনায় কমিশনের নিরপেক্ষ ভাবমূর্তি প্রশ্নের মুখে। অভিযোগ করলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। আজ কলকাতায় মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে সাক্ষাতের পর সাংবাদিকদের মুখোমুখি হয় একথা বলেন ফ্রন্ট চেয়ারম্যান। তিনি বলেন শীতলকুচি তে অস্ত্র কেড়ে নেওয়ার যেকথা কমিশনের তরফ এ বলা হয়েছে তার নির্দিষ্ট কোন তথ্য প্রমাণ নেই। তাই কমিশনের কর্মধারা নিয়ে মানুষের মনে অবিশ্বাস তৈরি হতে পারে। পাশাপাশি বিজেপি রাজ্য সভাপতি যে প্ররোচনামূলক বক্তব্য পেশ করেছেন শীতলকুচি ঘটনার পর তার বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণ করা উচিত। এছাড়াও বিভিন্ন নির্বাচনী এলাকার সংলগ্ন এলাকায় প্রচার সভা নিয়েও তারা প্রশ্ন তোলেন। এদিন সংযুক্ত মোর্চার পক্ষ থেকে উপস্থিত ছিলেন কংগ্রেস সাংসদ প্রদীপ ভট্টাচার্য, আব্দুল মান্নান( কং) নওশাদ সিদ্দিকী (আইএসএফ) রবিন দেব ( সিপিআইএম) মনোজ ভট্টাচার্য, হাফিজ আলী সৈরানী প্রমুখ।
Related Articles
ভাঙাচোরা রাস্তার খেসারত দিতে হলো স্কুল ছাত্রীকে, দুর্ঘটনায় কেড়ে নিলো ছাত্রীর প্রাণ।
হাওড়া, ৩০ জুলাই:- ভাঙাচোরা রাস্তার খেসারতে প্রাণ গেল স্কুল ফেরত ছাত্রীর। বেহাল রাস্তার জেরে লরির তলায় পিষ্ট হয়ে ওই ছাত্রীর মৃত্যু হয়। মর্মান্তিক এই ঘটনাটি ঘটে শনিবার সকালে হাওড়ার লিলুয়া থানা এলাকায়। জানা গেছে, স্কুল থেকে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় মৃত্যু হয় ওই ছাত্রীর। পুলিশ সূত্রে খবর, মৃতা ছাত্রীর নাম লক্ষ্মী তুরি (১৩)। লিলুয়ার সহায়িকা […]
আগামীকাল বিধানসভায় বাজেট প্রস্তাবের ওপর আলোচনা ও অর্থমন্ত্রীর জবাবী ভাষণ।
কলকাতা, ৯ ফেব্রুয়ারি:- রাজ্য বিধানসভায় গতকাল পেশ হয়েছে আগামী আর্থিক বছরের বাজেট প্রস্তাব। আজ অধিবেশনের দ্বিতিয়ার্ধে ওই বাজেট প্রস্তাবের ওপর তিন ঘণ্টা আলোচনা হয়। শাসক ও বিরোধী দলের সদস্যরা বাজেট প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নেন। বিশিষ্ট অর্থনীতিবিদ বালুরঘাটের বিজেপি বিধায়ক অশোক লাহিড়ি, শঙ্কর ঘোষ প্রমূখ বিজেপি বিধায়করা রাজ্য বাজেটকে অন্তঃসার শূন্য নির্বাচনী চমক আখ্যা দিয়ে […]
আম্ফানের ভুল থেকে শিক্ষা , মমতার অনুরোধে দিঘায় নামল সেনা।
কলকাতা , ২৫ মে:- গতবছর আম্ফান বিপর্যয় মোকাবিলায় সাহায্য নেওয়ার ব্যাপারে মনস্থির অনেক সময় নিয়েছিল রাজ্য সরকার। তার জন্য চরম দুর্ভোগের স্বীকার হতে হয়েছিল রাজ্যবাসীকে। বিভিন্ন মহলে সমালোচনার ঝড় উঠেছিল রাজ্য সরকারের বিরুদ্ধে। তাই এবার যশ ঘূর্ণিঝড়ের মোকাবিলায় সেনা বাহিনীকে ব্যবহর করার কথা আগাম ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার রাজ্যে আসন্ন দুর্যোগের আবহে তিনি […]






