বাঁকুড়াঃ, ১১ এপ্রিল:- খেলনা পিস্তল দেখিয়ে দিনে দুপুরে বাড়িতে ঢুকে ভয় দেখানোর অভিযোগ উঠলো খোদ বাঁকুড়া শহরের বুকে। শেষ পর্যন্ত এলাকাবাসীর বেঁধে রেখে তুলে দিলেন পুলিশের হাতে।চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে বাঁকুড়া শহরের ইদগামহল্লা এলাকায়।ঘটনার জেরে ব্যপক চাঞ্চল্য এলাকায়।স্থানীয় সূত্রে খবর, এক অপরিচিত গৃহস্থের বাড়িতে ঢুকে শুধু অসংলগ্ন কথাবার্তা বলেন এবং হাতে থাকা খেলনা পিস্তল দেখিয়ে ভয় দেখানোর চেষ্টা করেন। কিন্তু শেষ রক্ষা হয়নি। এলাকার মানুষ হাতেনাতে ওই যুবককে ধরে বেশ কিছুক্ষণ বিদ্যুতের খুটিতে বেঁধে রেখে পুলিশকে খবর দেন এবং পরে পুলিশের হাতে তাকে তুলে দেন। এই ঘটনার জেরে ব্যপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
Related Articles
জামাইষষ্ঠীর আগে সুখবর সরকারি কর্মীদের।
কলকাতা, ১১ জুন:- জামাই ষষ্ঠীর আগেই সুখবর পেলেন রাজ্যে সরকারি কর্মীরা। মে মাসের বদলে এপ্রিল থেকেই তাঁদের ৪ শতাংশ বর্ধিত মহার্ঘ ভাতা বা ডিএ দেওয়া হবে বলে ঘোষণা করেছে এর আগে জানানো হয়েছিল, মে মাস থেকে বর্ধিত হারে ডিএ পাবেন রাজ্য সরকারি কর্মীরা। আজ, মঙ্গলবার অর্থ দফতর বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, মে নয়, এপ্রিল থেকেই বর্ধিত […]
রাজভবন চলো কর্মসূচিতে সামিল হুগলি জেলা জয়হিন্দ বাহিনীর কর্মীরাও।
তরুণ মুখোপাধ্যায়, ৫ অক্টোবর:- রাজ্য সরকারের প্রতি কেন্দ্রীয় সরকারের বঞ্চনার প্রতিবাদে বৃহস্পতিবার সকাল থেকে পশ্চিম বাংলার বিভিন্ন স্থান থেকে হাজার হাজার তৃণমূল কর্মী রাজভবন অভিযানে সামিল হয়েছিল। যেহেতু রাজ্যপাল বন্যা পরিস্থিতি দেখতে উত্তরবঙ্গ চলে যাওয়ায় কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি হিসেবে যতক্ষণ না রাজ্যপাল এর রাজ্যের ১০০ দিনের কাজ আবাস যোজনার বঞ্চিতদের সঙ্গে দেখা না করছেন ততদিন […]
হাওড়া-মুম্বই ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস মেল ট্রেনের আধুনিক পরিষেবার শুভ সূচনা।
হাওড়া, ২০ জুলাই:- ভারতের স্বাধীনতার ৭৫তম বর্ষপূর্তি উপলক্ষে ভারতীয় রেলওয়ে দেশের নাগরিকদের সাথে ‘আজাদী বা অমৃত মহোৎসব” উদযাপন করছে। এরই অঙ্গ হিসেবে বুধবার সন্ধ্যায় দক্ষিণ-পূর্ব রেলওয়ের তরফে হাওড়া স্টেশনের নিউ কমপ্লেক্সে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে হাওড়া-মুম্বই ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস মেল ট্রেনের আধুনিক পরিষেবার শুভ সূচনা করেন বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামী জ্যোতির্ময় ঘোষ। প্রাক-স্বাধীনতা যুগের স্মৃতিবিজড়িত […]






