শীতলকুঁচি , ১০ এপ্রিল:-কলঙ্কিত হল উত্তরবঙ্গ, ভোটের সময় গন্ডগোল, বোমাবাজির ঘটনা মধ্য থেকে দক্ষিণবঙ্গে ঘটেছে যুগের পর যুগ । এই মস্তানরাজ্ উত্তরবঙ্গে থাকলেও খুন খারাপি বা মারপিটের ঘটনা প্রায় হয় না । সেখানে নক্সাল আন্দোলনে হয়তো অনেক প্রাণ গিয়েছিলো কিন্তু তাও ১৯৭২ পরে শান্তিপূর্ণ ভোটই হয়েছে চিরকাল। হয়তো বাম জমানায় ভোট কারচুপির ঘটনা সামনে আসলেও প্রাণ যাওয়ার ঘটনা ঘটে নি । এবারের ভোট টেনশনে ভরা। তারই ঘটনা ঘটলো কোচবিহারের শীতলকুঁচিতে । সকাল থেকেই উত্তপ্ত এই অঞ্চল। বিগত লোকসভা নির্বাচনে এই কেন্দ্রে সুবিধাজনক অবস্থায় ছিল তৃণমূল তা সত্বেও সকাল থেকে এই অঞ্চল উত্তপ্ত এবং ভোট দিতে গিয়ে খুন হল ১৮ বছরের তরুণ আনন্দ বর্মন। বিজেপির দাবি তৃণমূল গুন্ডার হাতে মৃত্যু হয়েছে । তৃণমূল প্রার্থী পার্থপ্রতিম রায় সি এন পোর্টাল কে জানালেন যে সেন্ট্রাল ফোর্স গুলি করে তিন জনকে খুন করেছে।তদন্ত চলেছে ।
Related Articles
করোনা মহামারির পর অভিনব প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতা কলকাতায়।
কলকাতা, ১৩ সেপ্টেম্বর:- করোনা মহামারি আটকাতে দীর্ঘ লকডাউনের ফলে ঘরবন্দি মানুষদের মধ্যে শুরু হয়েছে নানা একঘেয়েমি ও মানসিক সমস্যা। যেমন গারস্থ্য হিংসা বেড়েছে, তেমনি সূযোগ ও অভ্যাসের অভাবে নষ্ট হতে বসেছে বহু প্রতিভা। এবার এইসব প্রতিভাকে তুলে ধরতে কলকাতায় অনুষ্ঠিত হল এক অভিনব প্রতিভা অন্বেশন ও সুন্দরী প্রতিযোগিতা মিস এন্ড মিসেস ইন্ডিয়া ২০২১.নিউটাউনে এই প্রতিযোগিতায় অংশ […]
উৎপাদনের মাধ্যমে ডিমের চাহিদা পূরণের লক্ষ্যে রাজ্য সরকার।
কলকাতা, ১৬ সেপ্টেম্বর:- ডিম উৎপাদনে রাজ্যকে স্বনির্ভর করে তুলতে রাজ্য সরকার উদ্যোগী হয়েছে। মুখ্য সচিব হরি কৃষ্ণ দ্বিবেদী জানিয়েছেন আগামী আর্থিক বছরের মধ্যে আরও ৩৯০ কোটি ডিম উৎপাদনের মাধ্যমে রাজ্যে ডিমের চাহিদা পূরণের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। তিনি জানান রাজ্যে বর্তমানে বছরে ১০৫০ কোটি ডিম উৎপন্ন হয়। যেখানে রাজ্যে ডিমের চাহিদা ১৪৫০ কোটি। বাকি ডিমের যোগান […]
আম্বেদরের ৬৩তম মৃত্যুবার্ষিকীকে স্বরণ করে
হুগলি,৬ ডিসেম্বর:- ভারতের সংবিধান প্রনেতা ডঃ বি.আর আম্বেদরের ৬৩তম মৃত্যুবার্ষিকীকে স্বরণ করে অল ইন্ডিয়া এসসি-এসটি রেলওয়ে এম্পলয়িজ এ্যাসোসিয়েশনের ব্যান্ডেল শাখার উদ্যোগে ১১তম বর্ষের স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হলো। ব্যান্ডেল কমিউনিটি হলে আয়োজিত এই শিবিরে উপস্থিত হয়েছিলেন হাওড়া ডিভিশনের এডিআরএম এম.এল মীনা। পাশাপাশি উপস্থিত হয়েছিলেন রেলের অন্যান্য আধিকারিকরা। সকাল থেকেই বিপুল উৎসাহ উদ্দীপনায় এই শিবির অনুষ্ঠিত […]








