কলকাতা , ৭ এপ্রিল:-১০এপ্রিল বিধানসভা নির্বাচনের চতুর্থ দফা। সেই চতুর্থ দফা নির্বাচন হতে চলেছে ৪৪টি বিধানসভা কেন্দ্রে। সেই ৪৪ টি বিধানসভা কেন্দ্রের মধ্যে অন্যতম কেন্দ্র হল ১৫২-টালিগঞ্জ বিধানসভা। টালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের দুটি গুরুত্বপূর্ণ থানা রিজেন্ট পার্ক এবং বাশদ্রোণী। নির্বাচন কমিশন এই দুটি থানার ওসিকে পরিবর্তন করল। রিজেন্ট পার্ক থানার ওসি ছিলেন মৃণাল কান্তি মুখার্জি তিনি এখন স্থানান্তরিত হলেন এসবি তে, তার জায়গায় রিজেন্ট পার্ক থানার নতুন ওসি হলেন রাম থাপা, যিনি এসবিতে কর্মরত ছিলেন। অন্যদিকে বাঁশদ্রোনি থানার দায়িত্ব পেলেন মলয় বসু যিনি এর আগে ডিডি ডিপার্টমেন্টে কর্মরত ছিলেন। এর আগে বাঁশদ্রোনি থানার ওসি ছিলেন প্রতাপ বিশ্বাস যিনি বর্তমানে ডিডিতে বদলি হলেন।
Related Articles
কেন্দ্রের বিদ্যুৎ সংশোধনী বিলের বিরোধিতা করে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর।
কলকাতা , ৭ আগস্ট:- কেন্দ্রীয় সরকারের প্রস্তাবিত বিদ্যুৎ সংশোধনী বিলের বিরোধিতা করে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ পুনরায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি পাঠিয়েছেন। এর আগে গতবছর বিরোধীদের আপত্তিতে কেন্দ্রীয় সরকার ওই বিল পেশ করা থেকে বিরত থাকলেও এবার পুনরায় তার তোড়জোড় শুরু হয়েছে বলে মুখ্যমন্ত্রী চিঠিতে উদ্বেগ প্রকাশ করেছেন। ওই বিলকে জনস্বার্থ বিরোধী বলে তিনি দাবি […]
আগামীকাল রাজ্য মন্ত্রিসভার বৈঠক হবে ভার্চুয়ালি।
কলকাতা, ৫ জানুয়ারি:- রাজ্যে করোনা সংক্রমণের লাগাতার ঊর্ধ্বগতির প্রেক্ষিতে আগামীকাল রাজ্য মন্ত্রিসভার বৈঠক হবে ভার্চুয়াল। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী, সহ কয়েকজন শীর্ষ আধিকারিক বৈঠকে সশরীরে উপস্থিত থাকবেন। এছাড়া, কলকাতার কাছাকাছি কয়েকজন মন্ত্রীরা থাকবেন। বাকি সব মন্ত্রীই থাকবেন ভার্চুয়ালি। উল্লেখ্য, এর আগে করোনার দ্বিতীয় ঢেউ চলার সময় এইভাবেই ভার্চুয়ালি […]
রাজ্যে ব্রুসেলা সংক্রমণ বৃদ্ধিতে সংক্রমিতদের চিহ্নিত করে দ্রুত চিকিৎসার নির্দেশ।
কলকাতা, ২২ ডিসেম্বর:- রাজ্যে ব্রুসেলা সংক্রমণ বৃদ্ধির প্রেক্ষিতে রাজ্য সরকার বিভিন্ন জেলার স্বাস্থ্য আধিকারিকদের জরুরি ভিত্তিতে সংক্রমিতদের চিহ্নিত করে তাদের দ্রুত চিকিৎসা শুরু করার নির্দেশ দিয়েছে। বিশেষজ্ঞ চিকিৎসক, পরীক্ষাগার-সহ যাবতীয় পরিকাঠামো তৈরি রাখার উপরেও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। রাজ্যের স্বাস্থ্য দপ্তর ব্রুসেলা সংক্রমণ মোকাবিলা এবং চিকিৎসা পদ্ধতি সম্পর্কে বিস্তারিত নির্দেশিকা জেলাগুলিতে পাঠিয়েছে। জানা গিয়েছে মালদহ, […]






