হুগলি , ৬ এপ্রিল:- নিয়াখালি বিধানসভা কেন্দ্রে সকাল থেকেই থমথমে পরিবেশের মধ্য দিয়ে ভোট হলো। বিভিন্ন জায়গায় ও বুথের সামনে অবৈধ জমায়েতের খবর মিলতেই কুইক রেসপন্স টিম সেখানে পৌঁছে ব্যাবস্থা গ্রহন করে। জমায়েত ভাঙতে দু’একটি জায়গায় পুলিশি লাঠি চার্জেরও খবর মিলেছে। যদিও এদিন ধনিয়াখালির তৃণমূল প্রার্থী অসিমা পাত্রের কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে এক নতুন ভোটারকে অযথা লাঠি মারার অভিযোগ তোলেন। পাশাপাশি তিনি অভিযোগ করেন গতকাল রাত থেকে বিজেপি কর্মীরা বিভিন্ন জায়গায় অশান্তি ছড়ানোর চেষ্টা করেছে। অন্যদিকে এখানকার বিজেপি প্রার্থী তুষার মজুমদার বলেন আমরা নয় তৃণমূল প্রার্থীর নেতৃত্বেই বিভিন্ন জায়গায় অশান্তি ছড়ানোর চেষ্টা করা হয়েছে। আমরা ও কেন্দ্রীয় বাহিনী তা রুখে দিয়েছে।
Related Articles
এবার স্কুলগুলিতে জয় হিন্দ বাহিনী গঠন করার সিদ্ধান্ত ।
কলকাতা, ২ আগস্ট:- নেতাজী সুভাষচন্দ্র বসুর ১২৫ তম জন্মবার্ষিকী উপলক্ষে তরুণ প্রজন্মকে তার ভাবধারায় উদ্বুদ্ধ করতে রাজ্য সরকার স্কুল গুলিতে জয় হিন্দ বাহিনী গঠন করার সিদ্ধান্ত নিয়েছে। আগামী ১৫ ই আগস্ট ৭৫ তম স্বাধীনতা দিবসে এই বাহিনী আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করবে। চলতি বছরে ব্যারাকপুর, কলকাতা, জঙ্গলমহল এবং উত্তরবঙ্গ বাহিনীর এই চারটি ব্যাটেলিয়ান তৈরি করা হবে। রাজ্যের […]
নামি কোম্পানীর নকল চা বিক্রির অভিযোগে হিন্দমোটরে আটক দুই।
হুগলি, ৬ মার্চ:- বেশ কিছুদিন ধরে নামী সংস্থার কোম্পানীর চায়ের মত হুবুহু এক রকম চায়ের প্যাকেট বিক্রি হচ্ছিল উত্তরপাড়ার হিন্দমোটর অঞ্চলে। নকল চা পাতা বিক্রির অভিযোগ পেয়ে হিন্দমোটর দু’নম্বর বাজারে উত্তরপাড়া থানার পুলিশ নিয়ে অভিযান চালায় ওই সংস্থার ভিজিল্যান্স। বেশ কয়েকটি দোকানে এবং একজন চা সেলসম্যানের বাড়িতে অভিযান চালানো হয়। দুটি দোকান থেকে প্যাকেট প্যাকেট […]
রেশন কার্ডের সঙ্গে আধার সংযুক্তিকরণের গতি আনতে বাড়ি বাড়ি গিয়ে এই কাজের সিদ্ধান্ত খাদ্য দপ্তরের।
কলকাতা, ২৩ জুন:- রাজ্যে রেশন কার্ডের সঙ্গে আধার সংযুক্তি করণের প্রক্রিয়ায় আরো গতি আনতে রাজ্যের খাদ্য দপ্তর মানুষের বাড়ি বাড়ি গিয়ে এই কাজ করার সিদ্ধান্ত নিয়েছে। এক দেশ এক রেশন কার্ড প্রকল্পের আওতায় রেশন কার্ডের সঙ্গে আধার সংযুক্তিকরণ বাধ্যতামূলক করা হয়েছে। কেন্দ্রীয় সরকারের নিয়ম এবং সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী সব রাজ্যকে আগস্ট মাসের মধ্যে সমস্ত […]






