সিঙ্গুর, ৩ এপ্রিল:- সকাল থেকেই সরগরম সিঙ্গুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল এবং সংযুক্ত মোর্চার সমর্থিত প্রার্থীদের ভোট প্রচারকে ঘিরে। এদিন সাত সকালে হুড খোলা গাড়ি নিয়ে প্রচার অভিযান শুরু করেন তৃণমূল প্রার্থী বেচারাম মান্না তার সঙ্গে ছিলেন তার স্ত্রী করবি মান্না। খেলা হবে খেলা হবে ডিজেতে এই গান বাজতে থাকে। প্রচুর তৃণমূল কর্মী আজকের তার প্রচারের সঙ্গী হয়। বেচারামের প্রচারকে ঘিরে স্থানীয় এলাকায় ব্যাপক সাড়া পড়ে। অন্যদিকে এই কেন্দ্রে মোর্চা সমর্থিত সিপিআইএম প্রার্থী সৃজন ভট্টাচার্য ও পিছিয়ে ছিলেন না এদিনের প্রচারে। টুম্পা সোনা গানের সঙ্গে সঙ্গে দলে দলে কর্মীরা লাল পতাকা উড়িয়ে তার মিছিলে হাঁটতে থাকেন। এই মিছিল থেকে সিপিএম প্রার্থী সৃজন ভট্টাচার্য্য সিঙ্গুরবাসীর কাছে তাদের সমর্থন করার আবেদন জানিয়ে বলেন যদি সিঙ্গুরে বিজেপি জেতে তাহলে এখানে ডিটেনশন ক্যাম্প হবে, তৃণমূল জিতলে সরষের চাষ হবে আর আমরা ক্ষমতায় এলে হাজার হাজার বেকার যুবক কাজ পাবে সিঙ্গুরের বুকে গড়ে উঠবে কারখানা।
Related Articles
কালীপুজোর প্রতিমা নিরঞ্জনে তিনদিন নির্দিষ্ট করে দিল রাজ্য।
কলকাতা, ৯ নভেম্বর:- রাজ্য সরকার কালী পুজোর প্রতিমা নিরঞ্জনের জন্য তিনটি দিন নির্দিষ্ট করে দিয়েছে। এবছর গোটা রাজ্যে ১৩, ১৪, ১৫ নভেম্বর কালীপুজোর ভাসান চলবে বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে। আগামী ১৫ নভেম্বর ভাইফোঁটা। ওইদিনের মধ্যেই রাজ্যের সমস্ত কালীপুজোর বিসর্জন শেষ করতে হবে। নির্দিষ্ট দিনের মধ্যে প্রতিমা বিসর্জন না দিলে কড়া পদক্ষেপ নেওয়া হবে বলেও […]
সীমান্তে মাদক পাচার রুখতে যৌথ উদ্যোগে বি এস এফ- বি ডি আর
কলকাতা , ১১ ডিসেম্বর:- সীমান্তে মাদক পাচার রুখতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী ও বর্ডার গার্ড বাংলাদেশ কড়া পদক্ষেপ নিয়েছে। সীমান্তরক্ষী বাহিনী ও বর্ডার গার্ড বাংলাদেশের মধ্যে তিন দিনের সীমান্ত সমন্বয় সম্মেলন শেষে আজ কলকাতায় এক যৌথ সাংবাদিক বৈঠকে উভয় দেশের বাহিনী একথা জানিয়েছে। ইয়াবা ট্যাবলেটের পাচার বেড়ে যাওয়া প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বর্ডার গার্ড বাংলাদেশের যশোরের […]
পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধির অভিনব প্রতিবাদ জানালেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।
কলকাতা, ২৫ ফেব্রুয়ারি:- পেট্রোল ডিজেলের মূল্যবৃদ্ধির অভিনব প্রতিবাদ জানালেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। জ্বলানি তেলের লাগামছাড়া দাম বাড়ার প্রতিবাদ জানাতে আজ তিনি গাড়ির বদলে ই ব্যাটারি চালিত স্কুটারে চেপে কালীঘাটের বাড়ি থেকে রাজ্য সচিবালয় নবান্নে যান। তাকে স্কুটার চালিয়ে নিয়ে যান রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। আগামীকাল থেকে প্রতিবাদ আরো জোরদার হবে বলে জানালেন […]




