হুগলি , ২ এপ্রিল:- মুখ্যমন্ত্রী বারবার বলছিলেন খেলা হবে কালকে নন্দীগ্রামে কিন্তু খেলাটা হয়ে গেছে এবং উনি সেই খেলায় হেরে গেছেন। আজ হুগলির চাঁপদানি কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ সিং জানান যে মুখ্যমন্ত্রী কখন কি বলেন তা কেউ জানে না, এখানকার যে সরকার চলছে সেটা সম্বন্ধে মানুষ বীতশ্রদ্ধ। অন্যায় ছাড়া মানুষের সঙ্গে কিছু হয় না, তাই এবারের পশ্চিমবঙ্গের মানুষ ভোটে তাদের মুখের উপর জবাব দেবেন,এবং এ ব্যাপারে তারা প্রস্তুত। আগামী ২ তারিখের পর বাংলায় বিজেপি নেতৃত্বের সরকার গঠিত হবে এবং অমিত সা যে কথা বলেছেন ২০০ বেশি আসন নিয়ে বিজেপি জয়লাভ করবে এবং পশ্চিমবঙ্গকে সত্যিকারে সোনার বাংলায় পরিণত করবে বিজেপি সরকার।
Related Articles
হাওড়ায় করোনা পরিস্থিতি ঘুরে দেখলেন এডিজি আইনশৃঙ্খলা।
হাওড়া,১৮ এপ্রিল:- হাওড়াকে করোনা সংক্রমণের রেড-স্টার জোন হিসাবে ঘোষণার পর করোনা পরিস্থিতি সামাল দিতে আরও সক্রিয় হল প্রশাসন। সকাল থেকেই হাওড়ায় বিভিন্ন এলাকায় পুলিশি তৎপরতা নজরে পড়েছে। শনিবার বিকেলে হাওড়া শহরের বিভিন্ন এলাকা ঘুরে দেখেন রাজ্য পুলিশের এডিজি আইনশৃঙ্খলা। এদিন গোলাবাড়ি, সালকিয়া সহ শহরের বিভিন্ন রাস্তায়,গলিতে পুলিশের পাশাপাশি বাইকে র্যাফের বাহিনীকেও টহল দিতে দেখা যায়। […]
এক কিশোরের মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য চুঁচুড়ার ইমামবাড়া হাসপাতালে।
হুগলি , ২৫ মার্চ:- এক কিশোরের মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য চুঁচুড়ার ইমামবাড়া সদর হাসপাতালে। ময়নাতদন্তে করাতে নারাজ। হাসপাতাল থেকে মৃতদেহ নিয়ে চলে গেল পরিবারের লোকেরা। পোলবার কামদেবপুরে একটি জমি থেকে মাটি কেটে নেওয়ার ফলে বিশাল পুকুর হয়ে গিয়েছে। আর সেই পুকুরেই পড়ে গিয়ে মৃত্যু হল এক কিশোরের। কিশোরের নাম ওসমান হালদার (14)। বাড়ি পোলবা থানার […]
মহারাজের মহাষ্টমীর অঞ্জলি
স্পোর্টস ডেস্ক, ২৪ অক্টোবর:- বেহালার বড়িশা প্লেয়ার্স কর্ণারে পাড়ার পুজোয় হাজির মহারাজ। এদিন অষ্টমীর সকালে মণ্ডপে গিয়ে স্বপরিবারে সন্ধিপুজো দিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। এর আগে পঞ্চমীর দিন প্লেয়ার্স কর্ণারে মণ্ডপে গিয়ে প্রদীপ প্রজ্বলন করে পুজোর উদ্বোধনও করেছিলেন সৌরভ। আর এদিন অষ্টমীর সকালে মণ্ডপে বেশ খোশ মেজাজে পাওয়া গেল মহারাজকে। Post Views: 371







