পশ্চিম মেদিনীপুর , ১ এপ্রিল:-দ্বিতীয় দফার ভোট শুরুর কিছুঘন্টা আগেই উত্তপ্ত কেশপুর। তৃনমূল বিজেপির সংঘর্ষে মৃত্যু তৃনমূল কর্মী। কেশপুর ব্লকের ৪ নং অঞ্চল গোলাড় এলাকার দাদপুর গ্রামের, হরিহর চক ৭৩ নং বুথের তৃণমূল কংগ্রেসের একজন সক্রিয় কর্মী প্রাণ হারালেন। নাম-উত্তম দোলই। বয়স প্রায় ৪০-৪৫ (তৃণমূল কংগ্রেসের সম্পাদক)। নিজের বাড়িতে বসেই কাগজ পত্র রেডি করছিলেন পোলিং এজেন্ট বসার জন্য, সেই সময় হটাৎ বিজেপির কয়েকজন দুষ্কৃতী মিলে ছুরি দিয়ে পেটে আঘাত করে, রক্তাক্ত অবস্থায় তাকে কেশপুর গ্রামীন হাসপাতালে নিয়ে আসা হয়, রোগীর প্রচুর পরিমানে ব্লিডিং হওয়া দেখে কেশপুর হাসপাতালের ডাক্তার তাঁকে মেদিনীপুর হাসপাতালে স্থানান্তরিত করার কথা বলেন, কিন্তু মেদিনীপুর যাওয়ার আগেই রাস্তায় তাঁর শেষ নিঃশ্বাস ত্যাগ হয়।
Related Articles
শ্রমিক মেলা সূচনা কোচবিহারে।
কোচবিহারয়,৯ জানুয়ারি:- শ্রম বিভাগের উদ্যোগে সকল শ্রেণীর অসংগঠিত শ্রমিকদের অভিন্ন সামাজিক সুরক্ষা বলয়ে অন্তর্ভুক্ত করার লক্ষ্যে শুরু হল শ্রমিক মেলা। কোচবিহার নেতাজি সুভাষ ইন্ডোর স্টেডিয়ামে মাঠে এই শ্রমিক মেলার প্রদীপ জ্বালিয়ে উদ্বোধন করলেন উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ। বৃহস্পতিবার এই মেলার উদ্বোধনী মেলার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোচবিহারের অতিরিক্ত জেলাশাসক অভিজিৎ ভট্টাচার্য সহ অন্যান্য […]
৫৪ কেজি গাঁজা সহ গ্রেপ্তার ১ যুবক নিউ ব্যারাকপুরে।
উত্তর ২৪ পরগনা, ৩১ আগস্ট:- গোপন সূত্রে খবর পেয়ে শনিবার গভীর রাতে নিউ বারাকপুর থানার পুলিশ অভিযান চালিয়ে বিলকান্দা ২ নং গ্রাম পঞ্চায়েতের চাদঁপুর লেনিনগড় এফ ব্লকের এক বাড়ি থেকে ৫৪ কেজি ৫৫০ গ্রাম গাঁজা উদ্ধার করে। অবৈধ গাঁজা মজুদ কারী এক যুবক কে গ্রেপ্তার করে পুলিশ। ভারতীয় দন্ডবিধি এনডিপিএস আইনের ২০(বি) এবং ২৯ ধারারায় […]
মাধ্যমিকের মেধা তালিকায় আবারও জয়জয়কার নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের।
নরেন্দ্রপুর, ২ মে:- মাধ্যমিকের মেধা তালিকায় আবারও জয়জয়কার নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের। প্রথম দশে এবার জায়গা করে নিয়েছে এই স্কুলের ছয় পরীক্ষার্থী। আবাসিক বিদ্যালয়ে নিয়মানুবর্তিতা স্কুলের পরীক্ষার্থীদের সাফল্যের অন্যতম কারণ বলে জানান প্রধান শিক্ষক স্বামী ইষ্টেশানন্দ। পাশাপাশি তাঁর দাবি, স্কুলের ছাত্রদের মোবাইল ব্যবহার থেকে বিরত রাখা হয়। সেটাও সাফল্যের কারণ বলে মনে করেন তিনি তৃতীয় নৈরিত […]





