চন্ডীপুর , ১ এপ্রিল:- চন্ডীপুর বিধানসভা কেন্দ্রের কেন্দুয়া ৪৯ নং বুথ এলাকায় তৃণমূল প্রার্থী সোহম চক্রবর্তীকে ধাক্কা মারার অভিযোগ উঠেছে। সোহমের গাড়িও ভাঙচুর করা হয়। সঙ্গে শেখ আজিমুল হোসেনের গাড়ি ভাঙচুর করা হয় বলেও অভিযোগ। তৃণমূল কর্মীদের মারধর করার অভিযোগ উঠে বিজেপির বিরুদ্ধে। এদিন সকালেই চন্ডীপুরের তৃণমূল প্রার্থী সোহম চক্রবর্তীকে ঘিরে ‘জয় শ্রীরাম’ স্লোগান দেওয়ার অভিযোগ উঠেছিল বিজেপির বিরুদ্ধে। মহম্মদবাজারের কাছে বুথ পরিদর্শন করতে গিয়েছিলেন সোহম। তখনই তাঁকে ঘিরে ‘জয় শ্রীরাম’স্লোগান দেন স্থানীয় কিছু মানুষ। তাঁরা বিজেপির লোক বলে অভিযোগ করেন সোহম চক্রবর্তী। তিনি বলেন, ‘বুথে ঢোকার সময় যে দলটি আমায় দেখে জয় শ্রীরাম আওয়াজ তুলেছিল তারাই আমায় ধাক্কা দেয়।’ ঘটনার ছবি তুলতে গেলে ক্যামেরাও কেড়ে নেওয়ার চেষ্টা হয়। সাংবাদিকদের এলাকায় ঢুকতে দেওয়া হচ্ছে না। তাঁদেরও মারধর করা হয়।’ ঘটনাস্থলে CRPF রয়েছে অথচ তাদের কোনও ভূমিকাই নেই বলে অভিযোগ তুলেছেন তিনি। কেন্দ্রীয় বাহিনী সম্পূর্ণ নিষ্ক্রিয় বলেও এদিন দাবি করেন সোহম।
Related Articles
লতাজি’র প্রয়াণে সাত দিনের অশৌচ পালন , মস্তক মুন্ডন সবই করেছেন নিয়ম মেনে।
হাওড়া, ১০ ফেব্রুয়ারি:- জন্মদাত্রী মায়ের মৃত্যুর পরে যাঁর গাওয়া গান শুনে কেটেছে জীবন সেই মেলোডি কুইন লতা মঙ্গেশকরকেই মায়ের আসনে বসিয়েছিলেন হাওড়ার জগৎবল্লভপুরের মাজুর বাসিন্দা পেশায় দর্জি অমর বিলুই (৫৫)। হাওড়ার জগৎবল্লভপুরের মাজুতে একটি ছোটো টেলারিং শপের মালিক বছর পঞ্চান্নর অমর বিলুই ছোটবেলা থেকেই গানপাগল। ছোট থেকে গান শুনতেই তাঁর ভালো লাগত। বড় হয়ে দর্জির […]
খেলা হবে টি-শার্ট ঝাড়গ্রাম বাজারে বিক্রি তুঙ্গে
ঝড়গ্রাম , ১২ মার্চ:- এবারের নির্বাচন হাইভোল্টেজ নির্বাচন বলেই দাবি রাজনৈতিক মহলের। নির্বাচনের প্রচারে শাসক থেকে বিরোধী সকলের মুখেই একটাই সুর ” খেলা হবে “। মিটিং, মিছিল থেকে শুরু করে দেওয়াল লিখন সব জায়গায় খেলা হবে। রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে প্রধানমন্ত্রীর মুখেও খেলা হবে স্লোগান শোনা গিয়েছে। “খেলা হবে ” এই স্লোগান আরও একধাপ এগিয়ে […]
দাউদাউ করে আগুনে জ্বলছে ম্যাটাডোর। আতঙ্ক দ্বিতীয় হুগলী সেতুতে।
হাওড়া, ৬ মার্চ:- দ্বিতীয় হুগলী সেতুর উপর ম্যাটাডোরে আগুন। দমকল সূত্রের খবর, সোমবার বিকেল ৩টে নাগাদ ওই ঘটনা ঘটে। চলন্ত ম্যাটাডরে হঠাৎই আগুন লাগে। দাউদাউ করে জ্বলতে থাকে মালবোঝাই গাড়িটি। গাড়িটি হাওড়ার থেকে কলকাতা দিকে আসছিল বলে জানা গেছে। ঘটনাস্থলে আসে দমকলের দুটি ইঞ্জিন। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে ইঞ্জিনে ইলেকট্রিক্যাল শট সার্কিট থেকেই আগুন লাগে। […]





