হাওড়া , ২৬ মার্চ:- হাওড়ার নিশ্চিন্দা থানা এলাকার বীরেন দাস কলোনি ঝিল পাড় থেকে উদ্ধার হলো ২টি তাজা বোমা। ভোটের আগে বোমা উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বোমাগুলি একটি লাল রঙের ব্যাগের মধ্যে রাখা ছিল। খবর পেয়ে নিশ্চিন্দা থানার পুলিশ ঘটনাস্থলে আসে। বোমা ২টি উদ্ধার করা হয়। তবে, কারা ব্যাগে ভরে এখানে বোমা রেখে গেল তা পুলিশ তদন্ত করে দেখছে। আশপাশের এলাকার সিসিটিভি পরীক্ষা করে দেখা হবে বলেও পুলিশ সূত্রের খবর। এলাকার স্থানীয় মানুষের দাবি, নিশ্চিন্দা এলাকায় এরকম ঘটনা আগে হয়নি। সামনেই ভোট। তার আগে এই ঘটনায় যথেষ্টই আতঙ্কিত তাঁরা।
Related Articles
দ্বিতীয় হুগলি সেতুতে দুর্ঘটনা।
হাওড়া, ৩০ আগস্ট:- দ্বিতীয় হুগলি সেতুর টোল প্লাজায় ঘটে গেল দুর্ঘটনা। জানা একটি সরকারি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে পণ্যবাহী গাড়িতে। ঘটনায় গুরুতর আহত হন পণ্যবাহী গাড়ির চালক। তাঁকে আহত অবস্থায় কলকাতার এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এদিকে, দুর্ঘটনার জেরে বেশ কিছুক্ষণ যানজটের সৃষ্টি হয় ওই এলাকায়। Post Views: 289
দিনেদুপুরে ব্যবসায়ীর টাকার ব্যাগ লুট হাওড়ায়।
হাওড়া, ১৯ জুন:- সোমবার দিনেদুপুরে এক ব্যবসায়ীর টাকার ব্যাগ লুটের ঘটনা ঘটলো হাওড়ার বামনগাছি এলাকায়। ব্যাগে ছিল প্রায় এগার লক্ষাধিক টাকা। এছাড়াও আরও মাল তোলার জন্য ক্যাশ টাকা ছিল। প্রতিদিনের মতো এদিনও ক্যাশ টাকা একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের শাখায় জমা করতে যাচ্ছিলেন রাজেন্দ্র বণিক নামের ওই ব্যবসায়ী। প্রকাশ্য রাস্তার মধ্যেই আগ্নেয়াস্ত্র উঁচিয়ে লুটপাট চালায় বাইকে চেপে […]
বহুতলের ছাদ থেকে পড়ে মৃত্যু পৌঢ়ের।
হাওড়া, ১৪ আগস্ট:- বহুতলের ছাদ থেকে নিচে পড়ে মৃত্যু হল এক প্রৌঢ়ের। শনিবার সকালে হাওড়ার গোলাবাড়ি থানা এলাকার ক্ষেত্র মিত্র লেনে ওই ঘটনা ঘটে। মৃতের নাম তপন সিংহ (৫৮)। পুলিশ জানিয়েছে, রাস্তার ধারেই তিনতলা বাড়ির ছাদ থেকে তিনি নিচে পড়েন। খবর পেয়ে গোলাবাড়ি থানার পুলিশ এসে দেহ উদ্ধার করে হাওড়া জেলা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায়। […]








