বাঁকুড়া, ২৩ মার্চ:- মঙ্গলবার নিকুঞ্জপুর এলাকার মুশুরিয়া গ্রামে গোরুর গাড়িতে চেপে নির্বাচনী প্রচার সারলেন তিনি। এমনকি সেই গাড়ির চালকের ভূমিকায় দেখা গেল ভোট প্রার্থী স্বয়ং অমরনাথ শাখাকে। ওন্দার বিজেপি প্রার্থী অমরনাথ শাখা বলেন, বামেদের ৩৪ আর তৃণমূলের ১০ বছর গ্রামের কৃষকদের সমস্যার সমাধান হয়নি। চরম দূর্দশার মধ্যে তারা আছেন। তাই গ্রামে গোরুর গাড়ি নিয়েই আমরা প্রচার চালাচ্ছি। এই লিমিটেড কোম্পানিকে হটাতে বাংলার মানুষ পরিবর্তনের পরিবর্তন চাইছেন বলে তিনি জানান।
Related Articles
গ্লাভস-মাস্ক পরে স্ক্রিপ্ট পড়ছেন রানি রাসমণি, ক্যামেরা চালু টলিপাড়ায়।
এন্টারটেনমেন্ট ডেস্ক, ১২ জুন:- বৃহস্পতিবারের টলিপাড়া যেন দুর্গ! দেখা গেল গুটিকয়েক মানুষ পিপিই কিট আর মাস্ক পরে ঘুরছেন। কে অভিনেতা? কে টেকনিশিয়ান? আজ যেন চেনাই যাচ্ছে না! দীর্ঘ ৮৩ দিন পর শুটিং শুরু হল টলিপাড়ায়। সব স্টুডিয়োরই গেট বন্ধ! যেমন বন্ধ ইন্দ্রপুরী স্টুডিয়োর গেটও। গ্লাভস আর মাস্ক হাতে সকাল সকাল নতুন চিত্রনাট্য ঝালিয়ে নিচ্ছিলেন ‘রাণী […]
খেলার মাঠ থেকে মানুষের পাশে ইষ্টবেঙ্গল ফ্যানস ক্লাব।
হুগলি , ১৮ জুন:- করোনা কালে আত্মশাসনের ফলে কর্মহীন ও আর্থিকভাবে পিছিয়ে পড়া পরিবার গুলির হাতে খাদ্য সামগ্রী তুলে দিল ইষ্টবেঙ্গল ফ্যান ক্লাব। শুক্রবার ক্লাবের সমর্থকদের উদ্যোগে শ্রীরামপুর ওয়ালশ হাসপাতালের সামনে থেকে ভ্রাম্যমান গাড়িতে রান্না করা স্বাস্থ্য সন্মত খাওয়ার তুলে দেওয়া হয় শতাধিক পরিবারের হাতে। ছিলেন চাঁপদানীর বিধায়ক অরিন্দম গুঁইন, শ্রীরামপুর পুরসভার পুরপ্রশাসক মণ্ডলীর সদস্য […]
গলায় কৈ মাছ ঢুকে মৃত্যু, শোকের ছায়া পরিবারে।
দ:২৪পরগনা,১ মে:- গলায় কৈ মাছ ঢুকে মৃত্যু, শোকের ছায়া পরিবারে । মৃতের নাম চুনো মন্ডল(৫০)। পেশায় আচার ব্যবসায়ী রাস্তায় ঘুরে ঘুরে আচার বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন। লকডাউন এর প্রভাবে বন্ধ হয়ে গেছিল তার জীবন জীবিকা । তাই সংসার চালানোর তাগিদে বাড়ির পুকুর থেকে মাছ ধরে বিক্রি করতেন। এদিন সেই আশাতেই পুকুরে নেমেছিলেন। হাচা […]



