বাঁকুড়া , ২০ মার্চ:- ছাতনা ব্লকের কেন্দুয়া গ্রামের ভোটার সংখ্যা প্রায় বারোশো। এই গ্রামের ভোটারদের দাবি দীর্ঘ কয়েক দশক ধরে কেন্দুয়া গ্রাম থেকে কালাঝরিয়া যাবার কাঁচা রাস্তাটি মেরামত হয়নি। ভোট আসে ভোট যায়, কিন্তু রাস্তার হাল ফেরেনি। নেতা-মন্ত্রীদের প্রতিশ্রুতি আর প্রতিশ্রুতি শুধু মিথ্যা আশ্বাস। ভোট পর্ব মিটে গেলে রাস্তা মেরামত তো দূরে থাক সেই নেতা-মন্ত্রীদের আর গ্রামে দেখা মেলেনা। তাই এবার প্রশাসনের দিকে তোপ দেগে ভোট থেকে বিরত থাকার হুমকি দিয়েছেন গ্রামবাসীরা। পাশাপাশি গ্রামের প্রতিটি দেওয়ালে লেখা ভোট বয়কট। গ্রামবাসীর দাবি পাকা রাস্তা চাই। স্থানীয় যুবক জগদীশ মন্ডল বলেন, প্রশাসনকে বারবার জানিয়ে ও কোন লাভ হয়নি। ভোটের আগে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা আসে প্রতিশ্রুতি দেন কিন্তু ভোট পেরিয়ে গেলে তাদের আর দেখা মেলেনা তাই আমরা সমস্ত গ্রামবাসী মিলে ঠিক করেছি ভোট বয়কটের।
Related Articles
পুলিশ দিবসে পুলিশ কর্মীদের ভালো কাজের জন্য পুরস্কৃত করলো চন্দননগর পুলিশ কমিশনারেট।
হুগলি, ১ সেপ্টেম্বর:- পুলিশ দিবসে পুলিশ কর্মীদের ভালো কাজের জন্য পুরস্কৃত করল চন্দননগ পুলিশ। চন্দননগর পুলিশের হেড কোয়ার্টার চুঁচুড়া পুলিশ লাইন্স মাঠে পুলিশ ও সাংবাদিক প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হলো। চুঁচুড়া থানার উদ্যোগে হল রক্তদান শিবির। চুঁচুড়া ট্রাফিক পুলিশের উদ্যোগে সেফ ড্রাইভ সেভ লাইফ এর সচেতনতার র্যালি অনুষ্ঠিত হয়। ১লা সেপ্টেম্বর গোটা রাজ্যে পালিত হয় […]
ডোমজুড়ে স্ন্যাকসের কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড।
হাওড়া, ৩ নভেম্বর:- ডোমজুড়ের নিউ কোরোলার স্ন্যাকসের (চিপসের) কারখানায় আগুন। দুপুর ১২টা নাগাদ আগুন লাগে। ঘটনাস্থলে দমকলের ৭টি ইঞ্জিন কাজ করছে। বিধ্বংসী অগ্নিকাণ্ড। জলের পর্যাপ্ত ব্যবস্থা না থাকার অভিযোগ। আরো দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে পাঠানো হচ্ছে। আগুন নেভানোর চেষ্টা চলছে। Post Views: 347
হোলির দিনই সৱুজ- মেরুন রঙে রাঙল কল্যাণী , ৪ ম্যাচ বাকি থাকতেই আই লিগ জিতে গেল মোহনবাগান।
অঞ্জন চ্যাটার্জি,১০ মার্চ:- হোলির দিনই আই লিগের রঙ সৱুজ মেরুন হোলিতে ডুবল গঙ্গাপাড়ের ক্লাব । বসন্তে বাড়তি বসন্তের স্বাদ। ডার্বির আগে যেন এই অনুভূতিগুলো পেয়ে গেল মোহনবাগানকে। ৪ ম্যাচ বাকি থাকতেই আই লিগ জিতে গেল মোহনবাগান। আইজলকে তারা হারাল ১-০ গোলে। ফলে ডার্বি হয়ে গেল কার্যত নিয়মরক্ষার। আই লিগ আসছে জেনেই এদিন কল্যাণী ভরিয়েছিলেন সমর্থকরা। […]








