বাঁকুড়া , ২০ মার্চ:- কোতুলপুর এ বিজেপির বিতর্কিত দেওয়াল লিখন নিয়ে জোর জল্পনা রাজনৈতিক মহলে। কোতুলপুর এ সিনেমা তলার নিকটে একটি দেয়ালে বিজেপির পক্ষ থেকে কোতুলপুর বিধানসভার বিজেপি প্রার্থী হরকালী প্রতিহার এর সমর্থনে দেওয়ালে বিতর্কিত দেওয়াল লিখনের জল্পনা রাজনৈতিক মহলে। যা লেখা হয়েছে লুঙ্গি বাহিনীর হাত থেকে বাঁচতে বিজেপি প্রার্থী হরকালী প্রতিহার কে ভোট দিন এই লেখা নিয়ে জল্পনা উস্কে দিয়েছে সংখ্যালঘুদের মনেও ।সংখ্যালঘুরা জানাচ্ছেন ভোটবাক্সে জবাব দেবেন সাম্প্রদায়িক সম্প্রীতির মধ্যে বিভেদ সৃষ্টি করতে চাইছে বিজেপি। সিপিএম নেতা তাপস চক্রবর্তীর দাবি এ বিষয়টা নিয়ে নির্বাচন কমিশনের হস্তক্ষেপ করা উচিত দেওয়াল লেখা মুছে দেওয়া উচিত তিনি আরো বলেন সাম্প্রদায়িকতার বিশ ছরাচ্ছে বিজেপি ।বিজেপি সাম্প্রদায়িক দল ।তৃণমূলের প্রার্থী সঙ্গীতা মালিক তিনি জানাচ্ছেন তৃণমূল কংগ্রেসের এই ধরনের কৃষ্টি সংস্কৃতি নয় আমরা সকলকে নিয়ে চলতে চাই সাধারণ মানুষের মধ্যেও এই প্রশ্নটা ঘুরপাক খাচ্ছে লুঙ্গী বাহিনি বলতে কাদের বোঝাচ্ছে বিজেপি ? তাহলে কি লুঙ্গি বাহিনীর ভোটের প্রয়োজন নেই বিজেপির প্রশ্ন কিন্তু রয়েই যাচ্ছে।
Related Articles
হাইকোর্টের নির্দেশ মেনেই পুলিশ ও আধা সামরিক বাহিনীর কঠোর নজরদারিতে পালিত হচ্ছে হনুমান জয়ন্তী।
কলকাতা, ৬ এপ্রিল:- কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে পুলিশ ও আধা সামরিক বাহিনীর কঠোর নজরদারিতে রাজ্যে হনুমান জয়ন্তী পালিত হচ্ছে। রাম নবমী পালন কে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন অংশে যে অশান্তি ছড়িয়েছিল হনুমান জয়ন্তীতে যাতে তার পুনরাবৃত্তি না হয় সেদিকে সতর্ক দৃষ্টি রেখেছে প্রশাসন। এখনো পর্যন্ত কলকাতা, হাওড়ার পাশাপাশি হুগলি, উত্তরবঙ্গের মালবাজার-সহ রাজ্যের বিভিন্ন জায়গা থেকে […]
রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ স্বামী স্মরণানন্দের জীবনাবসান।
হাওড়া, ২৬ মার্চ:- রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ স্বামী স্মরণানন্দজির জীবনাবসান হয়েছে। বেশ কিছুদিন যাবৎ তিনি অসুস্থ ছিলেন। গত ৩ মার্চ তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটে। মেডিক্যাল বোর্ড গঠন করে ৯২ বছর বয়সী মহারাজের চিকিৎসা শুরু হয়। ওইদিনই তাঁকে ভেন্টিলেশনে দিতে হয়। মহারাজের স্বাস্থ্যের অবনতি হওয়ায় তাঁকে রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠানে ভর্তি করা হয়েছিল। বয়সজনিত […]
এবার গানে আত্মপ্রকাশ। দিদি মমতাকে উৎসর্গ করে গান গাইলেন বালির চিকিৎসক বিধায়ক।
হাওড়া, ২৯ অক্টোবর:- বিশিষ্ট শিশু চিকিৎসক হিসেবে তাঁর সুনাম তো রয়েছেই। রাজনীতির ময়দানে নেমেও জনগণের বিপুল ভোটে তিনি বিধায়ক নির্বাচিত হয়েছেন। এবার গানের জগতেও পাকাপাকিভাবে আত্মপ্রকাশ ঘটলো বালির বিধায়ক ডাঃ রানা চট্টোপাধ্যায়ের। দিদি মমতাকে উৎসর্গ করে এবার নিজের কন্ঠে গান রেকর্ডিং করেছেন বালির এই চিকিৎসক বিধায়ক। সেই গানের মিউজিক সিডি’র রিলিজ হলো শুক্রবার হাওড়া সদরের […]






