কলকাতা , ১৮ মার্চ:- বিজেপি সাধারণ মানুষের আস্থা ও বিশ্বাসের উপরে আঘাত করে তাদের ভয় দেখিয়ে নন্দীগ্রামে নির্বাচন করাতে চাইছে বলে তৃণমূল কংগ্রেস অভিযোগ করেছে। দলের নেতা ডেরেক ও ব্রায়েন এর নেতৃত্বে দুই সদস্যের এক প্রতিনিধি দল আজ মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব এর সঙ্গে দেখা করে স্মারকলিপি জমা দেন। পরে দলের সদস্যা শশী পাঁজা বলেন বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা গতকাল সেখানকার বোয়াল গ্রামে ও আজ সোনাচূড়ায় যেভাবে তৃণমূল কর্মীদের উপরে হামলা চালিয়েছে সেটা পূর্ব পরিকল্পিত। শুভেন্দু অধিকারীর নাম না করে তিনি বলেন ঐ কেন্দ্রের বিজেপি প্রার্থী র প্ররোচনাতেই তারা অশান্তি করছে। তারা দুটি ঘটনা তদন্তের আর্জি জানিয়েছেন। এইদিকে আজকের ঘটনায় নির্বাচন কমিশন জেলা প্রশাসনের কাছে বিস্তারিত রিপোর্ট তলব করেছে বলে জানা গিয়েছে।
Related Articles
আকর্ষণীয় প্যাকেজে উত্তর ভারত সহ মাতা বৈষ্ণোদেবী দর্শন করাবে ভারত গৌরব স্পেশাল টুরিস্ট ট্রেন।
হাওড়া, ১৭ জুলাই:- উত্তর ভারত সহ মাতা বৈষ্ণোদেবী দর্শন করাবে ভারত গৌরব স্পেশাল টুরিস্ট ট্রেন। ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং এন্ড ট্যুরিজম কর্পোরেশন লিমিটেড অর্থাৎ আইআরসিটিসি, কলকাতার তরফ থেকে আগামী ১১ আগস্ট এই বিশেষ টুরিস্ট ট্রেনের উদ্বোধন ঘোষণা করা হয়েছে। এই বিশেষ টুরিস্ট ট্রেনটি ভারত মাতা মন্দির, গঙ্গা আরতি, রাম ঝুলা, লক্ষ্মণ ঝুলা, ত্রিবেণী ঘাট, মাতা বৈষ্ণোদেবী […]
বিশ্বকর্মা পুজোর আগে বিপজ্জনক চিনা মাঞ্জা নিয়ে সাধারণ সচেতন করল হাওড়া সিটি পুলিশ।
হাওড়া, ১৬ সেপ্টেম্বর:- ইতিমধ্যেই চিনা মাঞ্জায় ঘটে গিয়েছে বহু দুর্ঘটনা। কিন্তু তা সত্বেও সাধারণ মানুষের অনেকেরই এনিয়ে এখনও সচেতনতা তৈরি হয়নি। তাই বিশ্বকর্মা পুজোর আগে বিপজ্জনক চিনা মাঞ্জা নিয়ে সাধারণ মানুষকে ফেসবুক লাইভের মাধ্যমে এবার সচেতন করলেন হাওড়া সিটি পুলিশের কর্তারা। গত কয়েক মাসে কলকাতার মা উড়ালপুল থেকে শুরু করে দ্বিতীয় হুগলি সেতু, সাঁতরাগাছি ব্রিজে […]
রাজ্যের চার বিধানসভা কেন্দ্রের উপ নির্বাচনে বিজয়ী প্রার্থীদের শপথ গ্রহণ আগামীকাল।
কলকাতা ২২ জুলাই:- বরানগর ও ভগবানগোলার বিধায়কদের শপথ গ্রহণের সাংবিধানিক বৈধতা নিয়ে প্রশ্ন তুলে রাজ্যপাল সিভি আনন্দ বোস ওই দুই বিধায়ককে আজ চিঠি দিয়েছেন। চিঠিতে তিনি জানিয়েছেন, বিধায়কের শপথগ্রহণের বিষয়ে রাজ্যপালের নির্দেশ পালন না করা, সংসদীয় পদ্ধতি এবং সাংবিধানিক প্রক্রিয়ার পরিপন্থী। রাজ্যপালকে এড়িয়ে রাজ্য বিধানসভার অধ্যক্ষের শপথবাক্য পাঠ করানোর অধিকার নেই। এক্ষেত্রে কে তাঁদের শপথবাক্য […]






