হুগলি , ১৬ মার্চ:- হুগলি জেলার কোন্নগরের কানাইপুর নপাড়া শিবতলা এলাকায় শিব মন্দিরে পুজো দিয়ে প্রচারে ঝড় তুললেন উত্তরপাড়া বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী প্রবীর ঘোষাল। এদিন কানাইপুর নপাড়া এলাকায় কর্মী সমর্থকদের নিয়ে প্রথমে শিব মন্দিরে পুজো দেন প্রার্থী এরপর নপাড়া এলাকার বিভিন্ন জায়গায় ঘুরে সাধারণ মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে মানুষের সাথে জনসংযোগ করে প্রচার সারেন প্রবীর ঘোষাল। প্রচার সেরে বিজেপি প্রার্থী প্রবীর ঘোষাল বলেন এই এলাকার মানুষ সবাই তার পরিচিত আর মানুষের ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে প্রচারে বেরিয়ে। সবাই রাজ্যে পরিবর্তনের জন্য মুখিয়ে আছে। তার প্রার্থীপদ ঘোষণার পরেই দেখা যায় কোন্নগরের বিভিন্ন জায়গায় বিক্ষোভ করে বিজেপির কর্মী সমর্থরা, যদিও তাকে আমল দিতে নারাজ প্রবীরবাবু। তিনি বলেন মুষ্টিমেয় কিছু মানুষ করেছে, এটা তৃণমূলের খেলা। তৃণমূলের পায়ের তলার মাটি সরে গেছে, মানুষ সিদ্ধান্ত নিয়ে নিয়েছে বিজেপিকেই ভোট দেবে।
Related Articles
বিশ্ববিদ্যালয়গুলোর আচার্য পদ থেকে রাজ্যপালকে সরিয়ে দেওয়ার কথা ভাবছে রাজ্য সরকার।
কলকাতা, ২৪ ডিসেম্বর:- রাজ্য সরকার রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলোর আচার্য পদ থেকে রাজ্যপালকে সরিয়ে দেওয়ার কথা ভাবছে। অন্তর্বর্তীকালীন হিসেবে সেই পদে মুখ্যমন্ত্রীকে আনার কথা ভাবা হচ্ছে বলে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছেন। তিনি জানান এ ব্যাপারে আইনজীবীদের পরামর্শ নেওয়া হচ্ছে। আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের শিক্ষাক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াচ্ছেন রাজ্যপাল। তাই সাময়িকভাবে নির্দিষ্ট সময়ের জন্য তাঁকে রাজ্য সরকারের […]
সুন্দরবন ভ্রমণে এসে তলিয়ে গেল পর্যটক ।
সুন্দরবন,২৬ নভেম্বর:- নদিয়ার চাকদা থেকে সুন্দরবন ভ্রমণে এসে জলে পড়ে তলিয়ে গেল এক পর্যটক। সোমবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে সুন্দরবনের সাতজেলিয়ার কাছে। নিখোঁজ পর্যটকের নাম সৈকত রায়(৩৮)। ঘটনার খবর পেয়ে সোমবার রাত থেকেই সুন্দরবন কোস্টাল থানার পুলিশ সৈকতের খোঁজে তল্লাশি শুরু করেছে । ২৪ শে নভেম্বর রবিবার নদিয়ার চাকদা থেকে ২৩ সদস্যের একটি পর্যটক দল আসেন […]
কোন্নগর রাজরাজেশ্বরী মাতার মন্দিরের ২৮তম জন্ম উৎসব পালন।
হুগলি, ২৫ ফেব্রুয়ারি:- রবিবার সকাল দশটা টা থেকে থেকে জগতগুরু শ্রী শ্রী শংকরাচার্য প্রতিষ্ঠিত কোন্নগর রাজরাজেশ্বরী মাতার জন্ম দিবস কথা মন্দিরের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে রাজ রাজেশ্বরী মন্দির ও সেবামঠের পৃষ্ঠপোষকতায় কোন্নগর শ্রী শ্রী রাজরাজেশ্বরী মাতার মন্দির এর তত্ত্বাবধানে বিশাল সমারহে সবজি ও ফলাদি সহকারে দেবী রাজেশ্বরী মাতা কে সুসজ্জিত করানো হয় এবং অভিষেক করার হয় […]





