হুগলি , ১৬ মার্চ:-প্রচারের ফাঁকে চায়ের ভাঁড়ে চুমুক দিয়ে সকাল সকাল ভোট প্রচারে সিঙ্গুর বিধানসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী সৃজন ভট্টাচার্য। সর্ব ভারতীয় কৃষক নেতা হান্নান মোল্লা সহ দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে সিঙ্গুরের বাড়ুইপাড়া গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় নির্বাচনী প্রচারে। বার্তা বিজেপির কৃষক বিরোধী কালা আইন ও সিঙ্গুরে কৃষি ও শিল্পের দাবি নিয়ে ভোট প্রচার। আগামীদিনে এই তরুণ প্রজন্ম লড়াই করে কৃষক, শ্রমিক ও মেহনতি মানুষের জন্য লড়াই করবে। পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর নাম না করে হান্নান মোল্লা বলেন, পশ্চিমবঙ্গে সিঙ্গুর হচ্ছে উন্নয়নের কবরস্হান। এক নাগিনী সিঙ্গুর কে ধ্বংস করেছে। এরই বিরুদ্ধে আমাদের লড়াই।
Related Articles
কালীপুজোর আগে শহরে অভিযান। প্রায় ৪৩ কেজি গাঁজা সহ গ্রেফতার ২ যুবক।
হাওড়া, ২৭ অক্টোবর:- কালীপুজোর আগে শহরে অভিযান চালিয়ে প্রায় ৪৩ কেজি গাঁজা উদ্ধার করলো হাওড়ার ডোমজুড় থানার পুলিশ। গ্রেফতার হয়েছেন ২ যুবক।হাওড়ার নিবড়া ফ্লাইওভারের কাছে গাঁজা সমেত এদের গ্রেফতার করা হয়। গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার ডোমজুড় থানার পুলিশ ডোমজুড়ের নিবড়া ফ্লাইওভারের কাছে অভিযান চালিয়ে এদের হাতেনাতে ধরে। ধৃতেরা জানিয়েছে, তারা ওড়িশা থেকে হাওড়ায় এই […]
দুয়ারে সরকার কর্মসূচিতে মিউটেশন সংক্রান্ত বহু আবেদন নিষ্পত্তি হয়েছে বলে দাবি সরকারের।
কলকাতা , ২০ সেপ্টেম্বর:- সাধারণ মানুষের হয়রানি কমাতে রাজ্য সরকার জমি-বাড়ির মিউটেশন বা নাম পত্তনের পদ্ধতিকে আরও সরল করেছে। এর ফলে চলতি বছরে গত দেড় মাসে মিউটেশনের পরিমাণ গত বছরের তুলনায় তিন গুণেরও বেশি বেড়েছে বলে ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের তরফে জানানো হয়েছে। গত বছরপয়লা আগস্ট থেকে ২০ সেপ্টেম্বর পর্যন্ত ৫০ দিনে যেখানে জমি […]
বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের উপর হামলার প্রতিবাদে হাওড়া ও হুগলিতে বিজেপির বিক্ষোভ।
সোজাসাপটা ডেস্ক , ১ জুলাই:- বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের উপর হামলার প্রতিবাদে, আমফানে বিপর্যস্তদের জন্য বরাদ্দ ক্ষতিপূরণের টাকা নিয়ে দুর্নীতি, রেশন দুর্নীতি, নারী নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে এবং বিদ্যুতের বিল মুকুবের দাবিতে বুধবার হাওড়ায় বিক্ষোভ দেখাল বিজেপি যুব মোর্চা। এদিন হাওড়া ময়দান, দাশনগর, বালি – দূর্গাপুর সহ হাওড়া জেলার বিভিন্ন প্রান্তে এই বিক্ষোভ কর্মসূচি […]





