চিরঞ্জিত ঘোষ , ১৩ মার্চ:- কেন্দ্রের বিজেপি সরকার ও রাজ্যের তৃণমূল সরকারকে একযোগে আক্রমণ সানিয়ে হুগলি জেলার চন্ডিতলা বিধানসভা কেন্দ্রে প্রচার শুরু করে দিলেন সংযুক্ত মোর্চার বাম প্রার্থী মহম্মদ সেলিম। এদিন তিনি চন্ডিতলা বিধানসভা কেন্দ্রের বিভিন্ন এলাকায় দলীয় কর্মী সমর্থকদের নিয়ে সাধারণ মানুষের বাড়ি বাড়ি গিয়ে জনসংযোগের মধ্যে দিয়ে প্রচার শুরু করে দিলেন মহম্মদ সেলিম। এদিন তিনি প্রচারে এসে বলেন দেশের যে ধর্মের রাজনীতি চলছে তা বন্ধ করতেই এবার জোট সরকার দরকার। রাজ্যে দিনদিন বেকার সমস্যা বাড়ছে। বিভিন্ন ভাবে দুর্নীতি গ্রাস করছে সব জায়গায়। তাই সাধারণ মানুষের কাজ করতে ও কথা বলতে জোট সরকারের পক্ষে সওয়াল করেন চন্ডিতলা বিধানসভার সংযুক্ত মোর্চার জোট প্রার্থী মহম্মদ সেলিম।
Related Articles
আলুর বীজ উৎপাদনে ক্রমশ স্বনির্ভর হচ্ছে রাজ্য।
কলকাতা, ২১ মার্চ:- আলুর বীজ উৎপাদনে ক্রমশ স্বনির্ভর হচ্ছে রাজ্য। আর মাত্র কয়েক বছরের মধ্যে পাঞ্জাব নির্ভরতা কাটিয়ে উন্নত মানের আলুর বীজ উৎপাদনে রাজ্য সম্পুর্নভাবে স্বনির্ভর হয়ে উঠবে বলে জানিয়েছেন কৃষি মন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায়। সোমবার রাজ্য বিধানসভায় কৃষি বাজেটের ওপর আলোচনার শেষে জবাবি ভাষণে তিনি বলেন “২০২১ সাল থেকে টিস্যু কালচার করে এখানকার উৎপাদিত […]
আইএসএলে নতুন দল নিতে বিড, ইস্টবেঙ্গলের নাম ঘোষণার অপেক্ষা ।
স্পোর্টস ডেস্ক , ৪ সেপ্টেম্বর:- আইএসএলে নতুন দল নিতে বিড ওপেন করল এফএসডিএল। শুক্রবার সংস্থাটির পক্ষ থেকে একথা ঘোষণা করা হয়েছে। দিল্লি , লুধিয়ানা , আমেদাবাদ, কলকাতা, শিলিগুড়ি এবং ভোপাল – এই ছ’টি শহর থেকে একটি দলকে আইএসএলে নেওয়া হবে। আগামী ১৪ সেপ্টেম্বরের মধ্যে জমা দিতে হবে বিড পেপার। এটাই এফএসডিএলের সরকারি ঘোষণা। যদিও বিড […]
চিনা মাঞ্জার প্রকোপ কমাতে দেশী সুতো-লাটাই প্রদান তৃণমূলের।
সুদীপ দাস , ১৬ সেপ্টেম্বর:- একদিকে নব প্রজন্মের কাছে ঘুড়ি ওড়ানোর প্রভাব কমছে, অন্যদিকে যারা ওড়াচ্ছেন তাঁদের কাছে চায়না সুতোর প্রভাব বাড়ছে। আর চায়না সুতোর প্রভাব বাড়ায় পক্ষীকূল থেকে শুরু করে সাধারন মানুষেরও প্রান সংশয়ে পড়ছে। দিন কয়েক আগেই চন্দনগরে বড়সড় চিনা মাঞ্জা কারখানার হদিস পেয়েছে পুলিশ। চায়না সুতোর বিরুদ্ধে যতই ধরপাকড় করুক না কেন […]







