হুগলি , ১২ মার্চ:- তৃতীয় লিঙ্গের ভোটারদের ভোট দানে অবগত করার লক্ষ্যে হুগলি জেলার সিঙ্গুরে তৈরি করা হল কিয়স্ক। নির্বাচন কমিশনের উদ্যোগে সিঙ্গুর ব্লক প্রশাসনের ব্যাবস্হাপনায় নতুন চিন্তা ভাবনায় তৈরি করা হয়েছে ‘সবার ভোট সবার শপথ’ নামে এই কিয়স্ক। যেখানে রাখা হয়েছে ভিপিপ্যাট। ইভিএম এর মাধ্যমে ভোটারদের সচেতনতা বাড়ানোর লক্ষ্যে এই উদ্যোগ বলে জানিয়েছেন সিঙ্গুর ব্লক আধিকারিক পার্থ বন্দোপাধ্যায়। প্রতিটি ভোটের তাঁদের মূল্যবান ভোট সঠিক ভাবে দিতে পারে, তার জন্য হাতেকলমে পরীক্ষামূলক শিক্ষার জন্য তৈরি করা হয়েছে এই কিয়স্ক। পাশাপাশি ব্লকের প্রতিটি বুথ সংলগ্ন এলাকায় ইভিএম এর মাধ্যমে ভোটদানের সচেতনতা ক্যাম্প করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে এই কিয়স্কের শুভ উদ্বোধন করল সিঙ্গুরের বৃহন্নলা সম্প্রদায়ের ভোটাররা। সরকারি ভাবে এই উদ্যোগ কে স্বাগত জানিয়েছে তৃতীয় লিঙ্গের ভোটাররা। আগামীদিনে তৃতীয় লিঙ্গের ভোটাররা আরো বেশি সচেতন হবে ভোটের দিন বিভিন্ন বুথে ভিপিপ্যাট এর মাধ্যমে ভোটদানে যুক্ত হয়ে।
Related Articles
জয় শুধু সময়ের অপেক্ষা , প্রচারে বেরিয়ে দাবি পানিহাটির তৃণমূল প্রার্থী নির্মল ঘোষের
ব্যারাকপুর , ৮ মার্চ:- জোর কদমে প্রচার শুরু করে দিলেন পানিহাটির তৃণমূল পার্থী নির্মল ঘোষ। সোমবার সাত সকালে দলীয় কর্মীদের নিয়ে পানিহাটি এলাকার গঙ্গার তীরবর্তী অঞ্চলগুলিতে চুটিয়ে প্রচার সারলেন তৃণমূল পার্থী নির্মল ঘোষ। এদিন তিনি প্রচারের ফাঁকে পথ চলতি সাধারণ মানুষের কাছে গিয়ে তাদের সঙ্গে কথা বলেন। এমনকি তাদের অভাব-অভিযোগও শোনেন। প্রচার শেষে তৃণমূল প্রার্থী […]
রাজভবনে বসেই বড় স্কিনে খেলা দেখার সুযোগ ভারত ও দক্ষিণ আফ্রিকার।
কলকাতা, ৪ নভেম্বর:- ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যে হাই ভোল্টেজ ক্রিকেট ম্যাচ দেখার সুযোগ করে দিতে রাজভবন সাধারণ মানুষের জন্য দরজা খুলে দিচ্ছে। রবিবার ৫০০ জন মানুষ আগে এলে আগে পাবেন ভিত্তিতে রাজভবনের লনে বসে বড় স্ক্রিনে খেলা দেখার সুযোগ পাবেন বলে রাজভবনের তরফে জানানো হয়েছে। বিবৃতিতে জানানো হয়েছে, সাধ্যের মধ্যে দামে মানুষ আগামীকাল ম্যাচের […]
শিক্ষক দিবসে আরজি করের বিচার চেয়ে সিঙ্গুরের পথে ছাত্র-ছাত্রী সহ শিক্ষক শিক্ষিকারা।
হুগলি, ৫ সেপ্টেম্বর:- হাতে জাতীয় পতাকা নিয়ে শিক্ষক দিবসের দিন সিঙ্গুরের রাজপথে সিঙ্গুর ব্লকের ছাত্র ছাত্রী সহ শিক্ষক শিক্ষিরা। আট থেকে আশি সকলেই আর জি কর কাণ্ডের বিচার চেয়ে প্রতিবাদী মিছিল। এদিন বিকালে মিছিল সিঙ্গুর কল্পনা সিনেমা হল থেকে বের হয়ে সিঙ্গুর থানা মোড় ঘুরে সিঙ্গুর স্কুল মোড়ে এসে শেষ হয়। মিছিলের শেষে ছাত্র ছাত্রীরা […]








