হুগলি , ১০ মার্চ:- চন্দননগর বিধানসভার সংযুক্ত মোর্চা সমর্থিত বামফ্রন্টের প্রার্থী গৌতম সরকারের নাম ঘোষণা হতেই শুরু হলো দেওয়াল লিখন।পাশাপাশি সিপিএম কর্মী সমর্থক দের মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মতো। নাম ঘোষনার পরেই সংযুক্ত মোর্চা তথা বাম কংগ্রেস মিলে প্রার্থী গৌতম সরকার কে নিয়ে চন্দননগর স্টেশন রোড হয়ে বেশ কিছু এলাকায় মিছিল বের করে। তবে গত বিধানসভা নির্বাচনেও গৌতম বাবু বামফ্রন্টের প্রার্থী হয়ে দারালেও তৃণমূলের কাছে পরাজিত হন।এ বার তাকে আবার প্রার্থী করা হয়েছে। গৌতম বাবু বলেন গত বার কিছু ভোটে পরাজিত হয়েছি। তবে এলাকার মানুষ সেই বিধায়ক কে কাছে পায়নি। কোন কাজ হয়নি। মানুষ তাই আমার পাশে আছে। আমি ১০০% নিশ্চিত এই বিধানসভা থেকে জিতবো।
Related Articles
একাদশ ও দ্বাদশ শ্রেণীতে সেমেস্টার পদ্ধতিতে পরীক্ষা চালু করতে চলেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ।
কলকাতা, ৯ আগস্ট:- রাজ্য মন্ত্রিসভার সিদ্ধান্ত মেনে একাদশ এবং দ্বাদশ শ্রেণিতে সেমেস্টার পদ্ধতিতে পরীক্ষা ব্যবস্থা চালু করতে চলেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানিয়েছেন, আগামী বছর একাদশ শ্রেণিতে যাঁরা ভর্তি হবেন, তাঁদের এই সেমেস্টার পদ্ধতিতে পরীক্ষা দিতে হবে। পাঠ্যসূচি ভাগ করার ক্ষেত্রে জটিলতার কারণে চলতি শিক্ষাবর্ষ থেকে সেমেস্টার পদ্ধতি […]
সেফটিপিন ফুটিয়ে অত্যাচারের অভিযোগ। লিলুয়ায় সরকারি হোমে এলেন বিজেপি সাংসদ লকেট।
হাওড়া, ৭ জানুয়ারি:- হুগলির এক কিশোরীকে হাওড়ার লিলুয়ায় সরকারি হোমে হাতে সেফটিপিন ফুটিয়ে নিজেদের নাম লিখে দেওয়ার অভিযোগ উঠেছিল তিন আবাসিকের বিরুদ্ধে। যা নিয়ে প্রশাসনের দ্বারস্থ হয় কিশোরীর পরিবার। বুধবার লিলুয়া হোমে আসেন রাজ্য শিশু সুরক্ষা কমিটির চেয়ারপার্সন অনন্যা চক্রবর্তী। তিনি জানিয়েছেন মেয়েটির হাতে লেখা নামের কোনও আবাসিক ওই হোমে নেই। এমনকি হোম থেকে ছাড়ার […]
চুঁচুড়ার রবীন্দ্রভবনে ফের জেলা শিল্প সম্মেলন।
হুগলি, ৩ জানুয়ারি:- সম্মেলনে জেলার প্রায় আড়াইশো শিল্পোদ্যোগী উপস্থিত ছিলেন। ছিলেন রাজ্যের ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প দফতরের মন্ত্রী চন্দ্রনাথ সিংহ, মন্ত্রী বেচারাম মান্না, জেলাশাসক মুক্তা আর্য সহ জেলা ও রাজ্যের সরকারি আধিকারিক এবং জন প্রতিনিধিরা।, ‘রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মসুচি ও ব্যবসা সহায়ক ইকো-সিস্টেম সুনিশ্চিত হওয়ায় বিনিয়োগ আসার সম্ভাবনা রয়েছে বলে দাবি করে চন্দ্রনাথ। […]





