হাওড়া , ৯ মার্চ:- অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির দেহ উদ্ধার হয়েছে হাওড়ার রামকৃষ্ণপুর ঘাট থেকে। দেহটি অন্য কোথা থেকেও জোয়ারের জলে ভেসে এসেছিল বলে অনুমান করা হচ্ছে। রিভার ট্রাফিক পুলিশকে খবর দেওয়া হয়। এরপর পোর্ট থানার পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। মৃতের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। দেহ সনাক্তকরণের চেষ্টা চলছে।
Related Articles
দমকলের খাদ্যসামগ্রী বিতরণ হাওড়ায়।
হাওড়া,১০ এপ্রিল:- দমকলের হাওড়া ডিভিশনের পক্ষ থেকে আজ সকালে গরীব মানুষের হাতে শুকনো খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়। প্রায় চার শতাধিক মানুষের হাতে এই খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়। লকডাউনের ফলে প্রচুর মানুষ বিভিন্নরকম সমস্যায় ভুগছেন। অনেকে খাদ্যশস্য পাচ্ছেন না। সেই কথা মাথায় রেখেই শুক্রবার সকালে দমকল কর্মীরা গরীব মানুষের পাশে এসে দাঁড়ালেন। Post Views: 692
২৪ ঘন্টায় রাজ্যে নতুন করে তিন হাজার ৯২৪ জন করোনায় সংক্রমিত হয়েছেন।
কলকাতা , ২৮ অক্টোবর:- গতকালের তুলনায় আরো একটু কমে গত ২৪ ঘন্টায় রাজ্যে নতুন করে তিন হাজার ৯২৪ জন করোনায় সংক্রমিত হয়েছেন। ফলে এখনও পর্যন্ত তিন লাখ ৬১ হাজার ৭০৩ জন করনায় সংক্রমিত হলেন। তার মধ্যে তিন লাখ ১৭ হাজার ৯২৮ জন সুস্থ হয়ে উঠেছেন। রাজ্যে করনা থেকে আরোগ্যের হার কিছুটা বেড়ে ৮৭ দশমিক ৯০ […]
দক্ষিণেশ্বরে পুজো দিতে সস্ত্রীক রাজ্যপাল।
কলকাতা, ২৯ জানুয়ারি:- দক্ষিণেশ্বর মন্দিরে মা ভবতারিণীর কাছে সস্ত্রীক পুজো দিতে এলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। জগদীপ ধনকড় উপরাষ্ট্রপতি হওয়ার পর বেশ কিছুদিন অস্থায়ী রাজ্যপাল থাকার পর বাংলার স্থায়ী রাজ্যপাল হিসাবে দায়িত্ব নেন সিভি আনন্দ বোস। সরস্বতী পুজোর দিন বাংলায় হাতেখড়ি দিয়ে বাংলা রাজনীতিতে নতুন বিতর্ক সৃষ্টি করে দিল্লি গিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সাথে […]




